Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টেম্পোরারি হেয়ার কালারে জমছে উইন্টার পার্টি, কিন্তু জানেন কীভাবে রঙিন চুলের যত্ন নেবেন 

বাজারে নামী কোম্পানির যেসব টেম্পোরারি হেয়ার কালার পাওয়া যায় সেগুলো ব্যবহার করে হেয়ার স্টাইল করলে ভাল হয়।

টেম্পোরারি হেয়ার কালারে জমছে উইন্টার পার্টি, কিন্তু জানেন কীভাবে রঙিন চুলের যত্ন নেবেন 

শেষ আপডেট: 8 January 2024 18:11

গৌরী বোস 
( এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার ) 

উইন্টার মানেই পার্টি টাইম অন। এইসময় হেয়ার কালার নিয়ে এক্সপেরিমেন্ট করেন অনেকেই। এমনকী টিনএজাররাও ফ্যাশন ট্রেন্ড ফলো করে হেয়ার কালার করতে চায়।

• কিন্তু টিনএজারদের চুলে পার্মানেন্ট বা সেমি পার্মানেন্ট হেয়ার কালার না করাই ভাল।

• বাজারে নামী কোম্পানির যেসব টেম্পোরারি হেয়ার কালার পাওয়া যায় সেগুলো ব্যবহার করে হেয়ার স্টাইল করলে ভাল হয়।

• এই হেয়ার কালার শ্যাম্পু করলেই পরিস্কার হয়ে যায়।

•হেয়ার স্টাইল উইথ গোল্ডেন হেয়ার কালার এবার মনে ধরেছে স্টাইলিশ মেয়েদের। চাহিদা রয়েছে বারগেন্ডি রেড ও ইলেকট্রিক ব্লু-র।

•একটা কথা মনে রাখতে হবে , হেয়ার কালার করলেই বেশি যত্ন নিতে হবে হেয়ার এবং স্ক্যাল্পের।

•যত নামী কোম্পানি হোক আর যত দামি রংই হোক,কালারে কেমিক্যাল থাকবেই। কাজেই স্ক্যাল্প ও চুলে তার প্রভাব পড়বেই।

• উৎসব অনুষ্ঠানে টেম্পোরারি হেয়ার কালার করলেও বাড়ি ফিরে অবশ্যই হালকা গরম জলে শ্যাম্পু করতে হবে।

• বিশেষ করে শীতকালে খুব রাত হয়ে গেলে অনেকে শ্যাম্পু করতে পারেন না। তাঁরা ওয়েট টিস্যু দিয়ে মুছে নেবেন। পরের দিন সকালে ভাল করে শ্যাম্পু করবেন।

• মাঝেমাঝে হেয়ার অয়েল দিয়ে স্ক্যাল্প মাসাজ করবেন। এতে চুলের গোড়া মজবুত হয় এবং মাথায় রক্ত সঞ্চালন খুব ভাল হয়। অয়েল মাসাজে চুলের রুক্ষভাব  অনেকটাই কমে।

• হেয়ার কালার করলে অবশ্যই  মাসে অন্তত একবার হেয়ার স্পা করাবেন। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকবে। 

• ঘরোয়া একটা হেয়ার প্যাক জানাই আপনাদের। এক চামচ মধু, একটা ডিমের সাদা অংশ, এক চামচ পাতিলেবুর রস ও এক চামচ বেসন ভাল করে মিশিয়ে মাথার স্ক্যাল্পে ও চুলে মেখে নিন। পনেরো মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে রঙিন চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

যোগাযোগ: শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিক, শ্যামবাজার, ফোন: 7003893883


```