Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গরমে বাড়ছে ছাতুর ব্যবহার, জেনে নিন ছাতু খেলে কী কী উপকার পাবেন

জেনে নিন ছাতু খেলে কী কী উপকার পাবেন

গরমে বাড়ছে ছাতুর ব্যবহার, জেনে নিন ছাতু খেলে কী কী উপকার পাবেন

ছাতু খেলে কী কী উপকার পাবেন

শেষ আপডেট: 3 May 2024 20:28

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গরমে যে যে জিনিসগুলোর চাহিদা তুঙ্গে তার মধ্যে অন্যতম ছাতু বা ছাতুর সরবত। খেটে খাওয়া মানুষদের খাবার বলা হলেও এই গরমের বাজারে ছাতুর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি ডাব, তরমুজ, পেয়ারা, শসা এই জাতীয় ফলও বাজার কাঁপাচ্ছে ভালই।

প্রখর রোদেও ছাতুর ঠেলাগাড়ির সামনে লাইন দেখলে অবাক হতে হচ্ছে বৈকি। এমনকী যাঁরা শরীরচর্চা করেন তাঁরাও এখন বাজার থেকে কিনে আনা প্রোটিন পাউডার ছেড়ে বেছে নিচ্ছে ছাতুর পাউডারকে। তবে হঠাৎ করে ছাতু খাওয়ার প্রবণতা বেড়ে গেল কীভাবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে প্রশ্ন জাগতেই পারে । 

ছাতুকে বলা হয় সুপার ফুড। রিফ্রেশিং ড্রিঙ্ক থেকে নানা রকমের স্ন্যাকস সবকিছুতেই ছাতুর জুড়ি মেলা ভার। ভাজা ছোলা ভাঙিয়ে যে পাউডারটা পাওয়া যায় সেটাই হল ছাতু।কেন খাওয়া উচিত ছাতু বা কেন ছাতুকে বলা হয় সুপার ফুড জানেন? ছাতু পাউডারে রয়েছে ফাইবার, প্রোটিন, ক্যালোরি, চর্বি, কার্বোহাইড্রেট, থায়ামিন, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং তামা। ছাতুর পাউডার খেলে কী উপকার হয় জানেন?

  • ছাতু খুব ভালভাবে প্রোটিনের চাহিদা মেটাতে পারে পাশাপাশি পেশি বাড়াতেও সাহায্য করে ছাতু যার ফলে বেশিরভাগ শরীরচর্চাকারীরা এখন ছাতু খেয়ে থাকে।

  • ছাতুর পাউডার নিয়মিত খেলে কিন্তু হজম শক্তিও অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতেও সাহায্য করে ছাতু।  

  • রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও ছাতুর কোনও বিকল্প হয় না। ডায়াবেটিস রোগীদের জন্য ছাতু খুবই উপকারী। 

  • ছাতুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, লোহা, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো অনেক গুরুত্বপূর্ণ  উপাদান যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে খুব সহজেই।

  • ত্বক ও চুলের জন্যেও ভাল এই সুপারফুড। বিভিন্ন ভিটামিন আর খনিজ পদার্থ থাকে ছাতুতে ফলে চুলের  ফলিকলকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে ছাতু।

  • উচ্চ কোলেস্টেরল মাত্রা কমিয়ে আনায় হার্টকেও ভাল রাখতে সাহায্য করবে ছাতু।

  • ছাতুর মধ্যে থাকে ক্যালশিয়াম ফলে আপনার হাড়কেও মজবুত করে তুলবে এই সুপারফুড।

  • ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন যা আপনাকে ওজন কমাতেও সাহায্য করবে।

  • এক গ্লাস ছাতুর সরবত খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার আলাদা করে কিছু খেতে হয় না। ফলে অনায়াসে ওজন কমে যাবে অনেকটা।


```