
শেষ আপডেট: 12 October 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো: তাজ নিউটাউন সিটি সেন্টারে চলছে বাঙালি খাবারের ভুরিভোজের এক বিশাল আয়োজন। খাঁটি বাঙালি স্বাদের খাবারের তিনটি ভিন্ন ভিন্ন থালি পাওয়া যাবে এখানে। টাটকা উপকরণ এবং সঙ্গে বাটা মশলার মিশেলে তৈরি সেই খাবারের কথা ভাবলেই যেন গৃহস্থবাড়ির হেঁশেলের কথা মনে পড়ে যায়। তাজ সিটি সেন্টার নিউ টাউনের এক্সিকিউটিভ শেফ সুব্রত দেবনাথ এবং তাঁর মাস্টার শেফের গোটা টিম এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন।
সুন্দর রুপোর থালা, বাটি, গ্লাসে পরিবেশন করা হয় এই থালি, যা কিনা বাঙালিয়ানার আমেজে ভরপুর। এই থালিতে পেয়ে যাবেন আম পোড়ার সরবত, গন্ধরাজ ঘোল, ছোলার ডাল, কচুরি, ধোকার ডালনা, ছানার ডালনা, মটন ডাকবাংলো, পোস্ত মুরগি, ফাউল কাটলেট, শুক্তো, ডাব চিংড়ি মালাইকারি, ভেটকি ফ্রাই, প্রন কাটলেট, কেশর রসমালাই, মিষ্টি দই এবং আরও অনেক কিছু।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
আমিষ এবং নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থাই থাকছে এখানে। সিফুড রাজসীয় মহাভোজ থালির দাম ট্যাক্স ছাড়া ২২০০ টাকা জন প্রতি, আমিষ এলাহি মহাভোজ থালির দাম ট্যাক্স ছাড়া ১৮০০ টাকা জন প্রতি। এছাড়া নিরামিষ জমজমাট আহার থালি পেয়ে যাবেন ট্যাক্স ছাড়া জন প্রতি ১৪০০ টাকায়। প্রত্যেকদিন দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এবং রাতে ৭টা থেকে ১০:৩০ পর্যন্ত পাওয়া যাবে এই থালি।
তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় জানিয়েছেন, 'বাংলায় খাবার বরাবরই বৈচিত্র্যময় স্বাদের জন্য পরিচিত। সম্মানীয় অতিথিদের জন্য আমাদের শামিয়ানা মেনুতে তিনটি খাঁটি বাংলা থালি রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রন্ধনসম্পর্কীয় এই অভিজ্ঞতা শুধু খাবারের স্বাদে আটকে থাকে না, বাংলার রন্ধনশিল্পের শিকড় যে কত গভীরে, রন্ধন ঐতিহ্যের অন্বেষণ করতে করতে সেখান পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ করে দিচ্ছি আমরা।'