
শেষ আপডেট: 20 November 2023 14:26
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অন্যতম রিটেল ব্র্যান্ড 'রিলায়েন্স' মধ্যমগ্রামে তাদের নতুন স্টোর 'ইউষ্টা' (yousta) খোলার কথা ঘোষণা করেছে। এটি পশ্চিমবঙ্গের প্রথম স্টোর যা শুধু তরুণ প্রজন্মের ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে তৈরি। চলতি বছরের আগস্ট মাস থেকে ফ্যাশন বাজারে এসেছে 'ইউষ্টা'।
ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন, কেরল, তেলেঙ্গানা, ছত্তীসগড় এবং মহারাষ্ট্রে এই স্টোর অনেকদিন আগেই চালু হয়ে গেছে। এবার মধ্যমগ্রামে চালু হতে চলেছে ইউষ্টা। ইউষ্টার প্রধান লক্ষ্যই হল স্বল্প মূল্যে ট্রেন্ডিং ফ্যাশনকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ইউষ্টার স্টোরে জিনিসের দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে এমনকী ৯৯৯ টাকার মধ্যেও অনেক পোশাক পেয়ে যাবেন এখানে।
মধ্যমগ্রামের এই ইউষ্টা স্টোরটিতে পাওয়া যাবে নতুন কালেকশন 'স্টারিং নাউ'। এই কালেকশনে থাকছে টপ টু বটম সেট, ইউনিসেক্স এবং ক্যারেক্টার মার্চেন্ডাইজ পোশাক। এছাড়া প্রতি সপ্তাহেই থাকবে নতুন নতুন কালেকশন।
মধ্যমগ্রামের এই নতুন স্টোরটিতে রয়েছে নানান নব প্রযুক্তির ছোঁয়া। যে কোনও জিনিসের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য রয়েছে কিউআর কোড, থাকবে টাচপয়েন্ট, সেলফ চেক আউট কাউন্টার এবং ডিভাইস চার্জিং পয়েন্ট।
সমাজের তরুণ প্রজন্মকে নিত্য নতুন ফ্যাশনের পোশাক উপহার দেওয়ার পাশাপাশি ইউষ্টা কিন্তু সমাজের কল্যাণের জন্যেও নানা কাজ করে থাকে। ইতিমধ্যেই এই স্টোর একটি অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে যে কোনও গ্রাহক তাঁদের পুরনো পোশাক দান করতে পারবেন। এই দানের পোশাকগুলো বিভিন্ন সমাজসেবা মূলক কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ভাল পোশাককে যাতে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় সেইজন্যেই এই উদ্যোগ নেয় ইউষ্টা।
ইউষ্টার কালেকশন মধ্যমগ্রাম স্টোরের পাশাপাশি জিওমার্ট, আজিও-এর মতো অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতেও পাওয়া যাবে।