Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাজা চা খেয়েছেন কখনও! রইল দারুণ এই রেসিপি

চা নিয়ে আবার অনেক মতভেদ রয়েছে। দুধ-চা প্রেমীদের কথায় 'লিকার চা' আসল চা নয়, আবার লিকার চা প্রেমীদের মতে 'দুধ-চা' কখনও চা হতে পারে না কারণ তাতে চায়ের থেকে বেশি দুধের স্বাদ পাওয়া যায়। আপনি যে দলেই হন না কেন আজকে এমন এক চায়ের রেসিপির কথা  জানাব যা শুনলে চমকে যেতে বাধ্য। 

ভাজা চা খেয়েছেন কখনও! রইল দারুণ এই রেসিপি

শেষ আপডেট: 28 November 2023 14:16

দ্য ওয়াল ব্যুরো: 'শ্রাবণ বরষা মনে রৌদ্র আশা, স্বপ্ন পেয়ালা ভরা এক কাপ চা...

মগ্ন চেতনা মাঝে যখনই দুরাশা, ব্যাকুল আমি চাই এক কাপ চা।'

চায়ে দিন শুরু আর চায়ে দিন শেষ। মাথাব্যাথা হোক চা, ক্লান্তি দূর করতে চা, মন খারাপে চা আবার মন ভাল হলেও চা। বাঙালি আর চা চিরাচরিতভাবে জড়িত। যদিও বাড়ির চা আর দোকানের চায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবে সকালের শুরুটা বাড়ির বানানো চা দিয়ে শুরু না হলে ঠিক জমে না।

চা নিয়ে আবার অনেক মতভেদ রয়েছে। দুধ-চা প্রেমীদের কথায় 'লিকার চা' আসল চা নয়, আবার লিকার চা প্রেমীদের মতে 'দুধ-চা' কখনও চা হতে পারে না কারণ তাতে চায়ের থেকে বেশি দুধের স্বাদ পাওয়া যায়। আপনি যে দলেই হন না কেন আজকে এমন এক চায়ের রেসিপির কথা  জানাব যা শুনলে চমকে যেতে বাধ্য।

ভাজা চা। না না কড়াইতে ভেজে চায়ের অপমান করা হবে না এই রেসিপিতে কিন্তু ভাজা হবে চায়ের মশলাগুলো। প্রথমে শুকনো খোলায় একটা এলাচ আর এক চামচ মৌরি দিয়ে একটু নেড়ে নিয়ে শিলে থেঁতো করে নিন। এরপর একটু আদা গ্রেট করে নিয়ে পাশে সরিয়ে রাখুন। 

ভাজা চায়ের জন্য ভাল গুঁড়ো চা ব্যবহার করাই ভাল। তাই দেড় চামচ মতো গুঁড়ো চা নিয়ে নিতে হবে। এবার কড়াইতে হালকা আঁচে গুঁড়ো চা দিয়ে ২ মিনিট মত নাড়াচাড়া করে নিয়ে তাতে ২ চামচ চিনি মিশিয়ে দিতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে তখনই আগে থেকে ভাল করে ফুটিয়ে রাখা দু'কাপ গরম দুধ দিয়ে দিন। দুধটা যত ঘন করে ফোটানো থাকবে ততই ভাল। এবার চা একটু ফুটতে শুরু করলে তাতে আদা থেঁতো আর আগে থেকে বানিয়ে রাখা চায়ের মশলাটা দিয়ে দিন। কোনও জল পড়বে না কেবল দুধেই এই চা হবে।

চা ভাল করে ফুটে উঠলে ছেঁকে নিতে হবে। মাটির ভাঁড় বা সুন্দর কাপ প্লেটের সেটে পরিবেশন করুন ভাজা চা।


```