সম্প্রতি কলকাতার একটি নামী হোটেলে ডিজাইনার ফ্যাশন ব্র্যান্ড 'রাইকিশোরী কালেকশন'-এর দশ বছর পূর্তি উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের নামীদামি মানুষদের সম্মানিত করেন রাইকিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু। ছিল ক্যালেন্ডার লঞ্চও।

রাইকিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু ও সহ কর্ণধার সুমন কুন্ডু।
শেষ আপডেট: 15 June 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতার একটি নামী হোটেলে ডিজাইনার ফ্যাশন ব্র্যান্ড 'রাইকিশোরী কালেকশন'-এর দশ বছর পূর্তি উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের নামীদামি মানুষদের সম্মানিত করেন রাইকিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু। ছিল ক্যালেন্ডার লঞ্চও।

সংস্থার কর্ণধার শ্যামসুন্দর বসু ও সহ কর্ণধার সুমন কুন্ডু জানিয়েছেন, দশ বছরে তাঁরা তাঁদের ক্রিয়েশন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন। শুধু কলকাতা নয়, মুম্বই দিল্লি ব্যাঙ্গালোরে অনেক ফ্যাশন শো করেছেন। তাঁদের কাজ সবাই পছন্দ করছেন। শুধু দেশ নয় বিদেশেও তাঁদের ক্রিয়েশনের চাহিদা রয়েছে।
সেদিনের অনুষ্ঠানে টলিউড ও বলিউডের একত্র সমাবেশে ছিল চাঁদের হাট। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনুক্তা ঘোষাল।
উপস্থিত ছিলেন অভিনেতা শংকর চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ,চৈতি ঘোষাল ,সুব্রত দত্ত, পারমিতা মুন্সি, পথিকৃৎ বসু , দেবিকা মুখোপাধ্যায়, পুতুল ধর, কবি সুবোধ সরকার, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য প্রমুখ। এই অনুষ্ঠানের কভার গার্ল অভিনেত্রী রূপসা চক্রবর্তী। এছাড়াও মুম্বাইয়ের সোমা আকর্ষণ কারসিকা আনসুল বারমি সহ অন্যান্যঅনেকেই উপস্থিত চিলেন।

এই দিন বিশেষ পুরস্কার সম্মানিত করা হল বিশিষ্ট সাংবাদিক সোমা লাহিড়ী (উপস্থিত থাকতে পারেননি), নবনীতা দাশগুপ্ত দত্তগুপ্ত, শ্যামশ্রী সাহা, সুচিস্মিতা রায়চৌধুরীকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা, রতন ঝাওয়ার, শমিলা সিং, রুপা তপাদার। ক্যালেন্ডারে দেখা গেল একঝাঁক তারকাকে। তানিয়া কর, প্রতীক সাহা, বৃন্দা মুখার্জি, শৌণক রায়, ঋতব্রতা দে, সৌরভী সান্যাল, স্বাগতম মুখার্জি, কৌশিকী বসু, শ্রীজা রায়, অরিজিৎ দিবার প্রমুখ।
