Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পুজোয় মহিলাদের স্টাইল স্টেটমেন্ট হতে চলেছে সোনায় মোড়া দেবী দুর্গার ট্রাইবাল প্রতিমূর্তি

দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সোনার গয়না ছাড়া কি পুজোর সাজ সম্পূর্ণ হয়? বোধহয় না। আর তা যদি হয় একটু ভিন্ন মাত্রার কারুকাজ করা অলংকার, তবে তো কথাই নেই। যা পুজোর সাজে অনন্য মাত্রা যোগ করে। ঠিক আপনাদের কথা মাথায় রেখেই শ্যাম সুন্

পুজোয় মহিলাদের স্টাইল স্টেটমেন্ট হতে চলেছে সোনায় মোড়া দেবী দুর্গার ট্রাইবাল প্রতিমূর্তি

শেষ আপডেট: 1 October 2021 14:21

দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সোনার গয়না ছাড়া কি পুজোর সাজ সম্পূর্ণ হয়? বোধহয় না। আর তা যদি হয় একটু ভিন্ন মাত্রার কারুকাজ করা অলংকার, তবে তো কথাই নেই। যা পুজোর সাজে অনন্য মাত্রা যোগ করে। ঠিক আপনাদের কথা মাথায় রেখেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আগামী ১-১১ অক্টোবর পর্যন্ত আয়োজন করেছে ১৯তম শারদীয়া 'স্বর্ণ সম্ভার ২০২১' গয়নার প্রদর্শনী কাম সেল।এই প্রদর্শনী আর পাঁচটা অলংকার প্রদর্শনী থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। কারণ এ বছরের শ্যাম সুন্দর জুয়েলার্সের সেরা চমক পনেরো শতকের 'চক্রকমা' দেবী দুর্গার এক ট্রাইবাল প্রতিমূর্তি যা ত্রিপুরার দেবতামুরায় পাহাড়ের খাড়া পাথরের ওপর খোদাই করা আছে। বিগত যুগের এই কুড়ি ফুটের অসাধারণ ভাস্কর্যই 'শক্তিরূপিণী কালেকশন'-এ এবারে এঁদের প্রদর্শনীর মূল আকর্ষণ, যা সত্যিই অভিনবত্বের দাবি রাখে।হাতে তৈরি এই শক্তিরূপিণী গয়নার কালেকশনের মূল ভাবনায় আছে মা দুর্গার শক্তিরূপ। যা অপূর্ব শিল্প সুষমায় সোনার গয়নায় ফুটিয়ে তোলা হয়েছে। এই বিশেষ কালেকশনের মধ্যে রয়েছে হাতে তৈরি ডিজাইনের সোনা আর হিরের গয়নাও।ঐতিহ্যের পাশাপাশি রয়েছে ট্রেন্ডি ব্রাইডাল জুয়েলারিও। ক্রেতাদের জন্য আছে সাশ্রয়যোগ্য দামের হিরের গয়না, রত্ন এবং মূল্যবান পাথরের চমকপ্রদ সংগ্রহ।সেইসঙ্গে থাকছে গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় অফার, লাকি ড্রও। ১৫ গ্রাম ওজনের সোনার গয়না কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত সোনার মুদ্রা উপহার। আর শুধু কী তাই? ১৫ গ্রাম ওজনের নীচে কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় উপহার। সোনার গয়নার মজুরিতে ২০% আর হিরের গয়নায় ৫০% ছাড় মিলবে। গ্রহরত্নের এমআরপির ওপর রয়েছে ১০% ছাড়। এছাড়াও প্রতিদিন লাকি ড্র'তে থাকছে ৩ টে সোনার মুদ্রা পাওয়ার সুযোগ। আর মেগা ড্রতে আছে ৫ খানা স্কুটি পাওয়ার সুবর্ণ সুযোগ।অন্যান্য নিয়মিত সুবিধা, পরিষেবা এবং স্কিম যেমন সোনায় সোহাগা (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম), ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সুবিধা, সঙ্গে সোনা এবং রূপোর কয়েনও পাওয়া যাবে। ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখে যাবতীয় কোভিড প্রোটোকল পালন করা হয় এখানে। গ্রাহকদের নিরাপদে কেনাকাটা করার জন্য রয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। সকল কর্মীদের টিকাকরণও সম্পূর্ণ হয়েছে। শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২১ ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) এবং কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) এই সংস্থার সমস্ত শো-রুমে চলবে। তবে আর দেরি কেন? পারলে আজই একবার এঁদের শোরুমে ঢুঁ মারুন। আর নিজের বাজেট অনুযায়ী কিনে ফেলুন আপনার পছন্দের গয়না। নিঃসন্দেহে পুজোর সাজে আপনি হয়ে উঠবেন মধ্যমণি।

```