Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এক ক্লিকেই সর্বনাশ! অনলাইনে ‘দীপাবলি ডিসকাউন্ট’-এর আড়ালে সাইবার জালিয়াতি, সতর্ক করছে পুলিশ

 প্রতারকরা সাধারণত একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যোগাযোগ করার অনুরোধ করে। বার্তা পাঠালে প্রথমে পণ্যের ছবি ও দামের তালিকা পাঠানো হয়। 

এক ক্লিকেই সর্বনাশ! অনলাইনে ‘দীপাবলি ডিসকাউন্ট’-এর আড়ালে সাইবার জালিয়াতি, সতর্ক করছে পুলিশ

ছবি- এআই নির্মিত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 October 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে থেকেই অনলাইনে সস্তায় মোমবাতি, বাজি, এমনকি গোবরের ঘুঁটের বিজ্ঞাপনের সংখ্যা অনেক মাত্রায় বেড়ে গেছে (Diwali Sale Alert)। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কিন্তু ওই আকর্ষণীয় অফারের আড়ালে রয়েছে সাইবার জালিয়াতির ফাঁদ! এই বিষয়ে নাগরিকদের সতর্ক করছে পুলিশ (Diwali online scams)। তাই যেকোনও জিনিস কেনার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে।

পুলিশ বলছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে অবিশ্বাস্য কম দামে পণ্য পাওয়া যায় এমন বিজ্ঞাপনে ক্লিক করে এবং সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে। প্রতারকরা সাধারণত একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যোগাযোগ করার অনুরোধ করে। বার্তা পাঠালে প্রথমে পণ্যের ছবি ও দামের তালিকা পাঠানো হয়। তারপর ক্রেতাকে অনলাইনে ফর্ম পূরণ করাতে বা অর্ডার কনফার্ম করার জন্য একটি লিংক দেওয়া হয়।

কিন্তু ওই লিংকই বিপজ্জনক! তাতে ক্লিক করলে মোবাইল বা কম্পিউটারে ম্যালওয়্যার ঢুকে যায়। এর ফলে ফোন বা ল্যাপটপে থাকা ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে এবং কখনও কখনও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নেওয়া হয়। কিছু প্রতারক আবার ‘মিরর অ্যাপ’ পাঠিয়ে ব্যবহারকারীর সব তথ্য সংগ্রহ করে ফেলেন।

পুলিশের পরামর্শ, অনলাইন শপিং করলে সাবধানতা অবলম্বন করুন (Cybercrime prevention)। বিশেষ করে-

  • সন্দেহজনক বা অতি কম দামের বিজ্ঞাপন এড়িয়ে চলুন।
  • অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, লিংকে পাসওয়ার্ড বা ব্যাংক ডিটেইল দিলে তা কখনও দেওয়া উচিত নয়।
  • অফিসিয়াল ওয়েবসাইট বা পরিচিত বড় প্ল্যাটফর্ম থেকেই কেনা-বেচা করুন।
  • অনলাইনে টাকা পাঠানোর আগে বিক্রেতার পরিচয় ও রিভিউ জেনে নিন।

পুলিশ আরও জানিয়েছে, যদি কেউ ফাঁদে পড়ে টাকা হারায় বা সন্দেহভাজন লিংক পায়, সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা বা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন। তাদের বার্তা, উৎসব আনন্দে কাটুক, তবে নিরাপদে এবং সচেতন হয়ে।


```