Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

কলকাতায় রুফটপ গ্লাসহাউস ক্যাফে! সঙ্গে জিভে জল আনা খাবার, কোথায় পাবেন জানুন

শহরের দৈনন্দিন কোলাহল থেকে মুক্তি পেতে আর কিছুটা একান্ত সময় কাটাতে যেতে পারেন সেরা ক্যাফেতে। আপনার পছন্দের খাবার, দারুণ পরিবেশ, পাখির চোখে নিজের শহরকে দেখা সঙ্গে সবুজে ভরপুর গ্লাসহাউস ক্যাফে, আর কী চাই। 

কলকাতায় রুফটপ গ্লাসহাউস ক্যাফে! সঙ্গে জিভে জল আনা খাবার, কোথায় পাবেন জানুন

শেষ আপডেট: 30 November 2023 16:20

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ওপেন টেরেস ক্যাফেতে বসে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান?  কলকাতার সল্টলেক সেক্টর ৫-এ খুলে গেল গ্লাসহাউস রুফটপ ক্যাফে 'সেরা'। সম্প্রতি এই ক্যাফের রাজকীয় লঞ্চে উপস্থিত ছিলেন নিউটাউন সর্বজনীনের মুখ্য উপদেষ্টা দেবাশিস সেন, নিউটাউন সর্বজনীনের প্রেসিডেন্ট অ্যান্ড প্রফেসর ঊর্মিলা সেন এবং সেরা ক্যাফের ডিরেক্টর কমলিনী পাল। শহরের দৈনন্দিন কোলাহল থেকে মুক্তি পেতে আর কিছুটা একান্ত সময় কাটাতে যেতে পারেন সেরা ক্যাফেতে। আপনার পছন্দের খাবার, দারুণ পরিবেশ, পাখির চোখে নিজের শহরকে দেখা সঙ্গে সবুজে ভরপুর গ্লাসহাউস ক্যাফে, আর কী চাই।

ক্যাফের মেনুতে রয়েছে অ্যাপেল বাটারস্কচ আইস ব্লেন্ড, কফি হেজেলনাট চোক্স, চিজকেক। রয়েছে বাবকাস এবং চিকেন ক্রোসে । ক্যাফের নিজস্ব শেফ, তাপস জানান তিনি চান ক্যাফের মেনু একটু সাধারণই রাখতে তাতে খাবারের মানও ভাল থাকে। তাঁদের ক্যাফের সবথেকে জনপ্রিয় ডেসার্ট 'সেরা সিম্ফনি' অবশ্যই খেতে হবে।

এছাড়া রয়েছে দারুণ কিছু কম্বো অফারও। কম্বো মেনুতে পাচ্ছেন হট লাটে উইথ বাটার ক্রোসে , টি উইথ লেমন চিয়া, ডবল চকোলেট ব্রাউনি উইথ আইসড লাতের র মতো আরও অনেক কিছু। ক্যাফে খোলা সকাল ১০ টা থেকে ৯টা পর্যন্ত। মোটামুটি ৭৫০ টাকায় এখানে দুজনের ভালমতো খাওয়াদাওয়া হয়ে যাবে।

সেরা ক্যাফের ডিরেক্টর কমলিনী পাল জানান, ২০ বছর বয়স থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে কাজ করার পর তাঁর মনে হয়েছে এই ব্যস্ত শহরের মধ্যেই কোথাও দুদন্ড শান্তি করে বসার জায়গা পেলে বেশ ভালই লাগে।

ইতালিয়ান ভাষায় 'সেরা'র অর্থ গ্রিনহাউস। এই ক্যাফের থিম ইতালির সবুজ আর নীল আকাশের মাঝে বয়ে চলা জীবনকে তুলে ধরতে চেয়েছে। সেখানে তাড়া নেই, কোলাহল নেই, আছে শুধু শান্তি আর শান্তি। ১০০০ স্কোয়ার ফুটের এই ক্যাফেতে রয়েছে এক্সিকিউটিভ মিটিং রুম, প্রাইভেট ডাইনিং এরিয়াও।


```