Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

নাম মাত্র দামে আইফোন আসছে বাজারে! লঞ্চ এমাসেই

থাকতে পারে অত্যাধুনিক A18 চিপ, যা আইফোন ১৬-র চিপের সমান। এর ফলে, ফোনটি দারুণ পারফরম্যান্স দেবে।

নাম মাত্র দামে আইফোন আসছে বাজারে! লঞ্চ এমাসেই

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 February 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: বাজেটের জন্য অনেকেই আইফোন ব্যবহার করতে পারেন না। আইফোন কিনবেন ভেবে কেনা হয়ে ওঠে না। বাজেট ফোনের মতো তাই আইফোনকে খানিকটা বাজেট ফ্রেন্ডলি হিসেবে বাজারে নিয়ে এসেছিল সংস্থা। লঞ্চ হয়েছিল এসই সিরিজের। ২০১৬-তে প্রথম বাজারে আসে, এবার আসছে সিরিজের চতুর্থ ফোন। বিভিন্ন রিপোর্ট বলছে, চলতি মাসেই ফোনটি লঞ্চ হবে। 

আইফোন SE 4 (iPhone SE 4)। দেখতে হতে পারে খানিকটা আইফোন ১৪-র মতো। থাকবে না হোম বাটন বা টাচ আইডি। লাইটনিং পোর্টের পরিবর্তে থাকতে পারে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও এআই-এর ব্যবস্থাও থাকবে। দাম হতে পারে ৪৩ হাজার ৯০০ টাকা। 

ব্লুমবার্গের রিপোর্ট বলছে, আগামী সপ্তাহের মধ্যে আইফোন SE 4 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। এপর্যন্ত কোনও তারিখ বা কোনও তথ্য জানানো হয়নি। আইফোন SE 4-এ থাকতে পারে অত্যাধুনিক A18 চিপ, যা আইফোন ১৬-র চিপের সমান। এর ফলে, ফোনটি দারুণ পারফরম্যান্স দেবে। এতে ৮জিবি র‍্যাম থাকবে এবং অ্যাপেলের প্রথম প্রজন্মের মোডেম থাকবে, যা কোয়ালকমের বদলে কাজ করবে।

এছাড়া, আইফোন SE 4-এ আইফোন ১৪-র মতো ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। হোম বাটন এবং টাচ আইডি সরিয়ে ফেস আইডি এবং জেসচার নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হবে। এই ফোন নিয়ে বিরাট কৌতুহল রয়েছে সকলের মনে।


```