Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সামার ট্রেন্ডে তুলতুলে মলমল, শাড়িপ্রেমীরা হাত বাড়াচ্ছেন ডিজাইনার মলমলে

ভারী সিল্ক তসর বা খড়মড়ে তাঁতের শাড়ির বিকল্প কী? ডিজাইনাররা বলছেন, একমাত্র বিকল্প মলমল।

সামার ট্রেন্ডে তুলতুলে মলমল, শাড়িপ্রেমীরা হাত বাড়াচ্ছেন ডিজাইনার মলমলে

সামার ট্রেন্ডে তুলতুলে মলমল

শেষ আপডেট: 2 May 2024 14:48

সোমা লাহিড়ী 

প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত। এই সময় অফিস হোক বা পার্টি, ভারী সিল্ক তসর বা খড়মড়ে তাঁতের শাড়ি পরার কথা ভাবাই যায় না। বিকল্প কী? ডিজাইনাররা বলছেন, একমাত্র বিকল্প মলমল (Cotton Sarees)। পিওর কটন মেটিরিয়াল অথচ ফিনিশিংটা সিল্কের মতো। তাই পার্টিতেও পরা যায় অনায়াসে। এখন দেখা যাক কোন ডিজাইনার এবার সামারে কীভাবে সাজিয়েছেন মলমলকে। 

* প্রিন্টের সঙ্গে এমব্রয়ডারি ! 

সল্টলেক পূর্বাচলের 'সুশ্রী 'বুটিকের ডিজাইনার সুস্মিতা চট্টোপাধ্যায় বললেন, সারা বছরই তাঁর বুটিকে নানা ধরনের হ্যান্ডব্লক প্রিন্টেড মলমল থাকে। সাদা জমিনে শুধু পাড় আঁচল প্রিন্ট করা মলমলও পাওয়া যায় বয়স্কদের জন্য। অফিসে পরার মতো স্মার্ট প্রিন্টও আছে মলমলে। তবে এবার গরমটা অত্যধিক। অনেকেই চাইছেন নরম মলমলে একটু অন্যরকম কিছু যা পরে উত্সব অনুষ্ঠানে যাওয়া যায়। তাই ব্লক প্রিন্টের সঙ্গে মিক্স ম্যাচ করে অ্যাপ্লিক, এমব্রয়ডারি, এমনকী কাঁথাকাজও করিয়েছেন ডিজাইনার। খুব সোবার কালার শেডে তৈরি হয়েছে প্রতিটা মলমল (Cotton Sarees)।

যোগযোগ: ৯০৭৩৭৯৪২৪০   

* ব্লকে ট্যাক্সি, রিকশ, ট্রাম ! 

গড়িয়াহাট ট্র্যাঙ্গুলার পার্কের কাছে 'শ্যামলী' মলমলে এক্সক্লুসিভ ব্লকপ্রিন্টের জন্য বিখ্যাত (Cotton Sarees)। ডিজাইনার রাই চৌধুরি জানালেন, তিনি সারা বছর ব্লকের ডিজাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। একেবারে বাংলার ট্র্যাডিশনাল আলপনার ধাঁচে ব্লকপ্রিন্ট তো আছেই, রয়েছে ফ্লোরাল ব্লকও। কিন্তু 'শ্যামলী'র প্রিন্টের যেটা বিশেষত্ব তা হল নতুন নতুন কনসেপ্ট। এবার থিম কলকাতা। ট্রাম, হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশ, হাওড়া ব্রিজ -যা কিছু দেখে শহর কলকাতাকে চেনা যায়, তাই এসেছে ব্লকে। মলমলে সাদায় কালোয় নিউজ পেপার প্রিন্টটাও খুব ইউনিক। প্রিন্ট  ছাড়াও মলমলকে হ্যান্ড বাটিকে সাজিয়েছেন রাই। যেমন মোলায়েম শাড়ির জমিন, তেমনই উজ্জ্বল রঙের বাহার। আছে সাদা মলমলে পাড় আঁচল বাটিকও।

যোগাযোগ: ৯৪৩৩৩৬৯৫১৯ 

* মলমলে আজরখ আর কলমকারি 

বেহালা ট্রাম ডিপো এসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 'সুপ্রিয়া'জ বুটিকে গরমে পরার জন্য এক্সক্লুসিভ মলমলের অফুরন্ত স্টক পাবেন। ডিজাইনার সুপ্রিয়া গাঙ্গুলি ভারতের প্রায় সব রাজ্য ঘুরে শাড়ি সংগ্রহ করেন। এবার গুজরাত ও রাজস্থান থেকে এনেছেন মলমলে আজরখ প্রিন্ট ও কলমকারি প্রিন্টের শাড়ি। প্রত্যেকটাই ভেজিটেবল কালারে ডাই ও প্রিন্ট করা হয়েছে। ইন্ডিগো ব্লু টাই অ্যান্ড ডাই করা শাড়িগুলোর গেট আপ খুব স্মার্ট। আর আছে সুপ্রিয়ার নিজস্ব ডিজাইনে তৈরি ব্লকপ্রিন্টেড মলমল (Cotton Sarees)। নরম সাদা জমিনের শাড়িতে আলপনার ঢঙে প্রিন্ট। এই শাড়িগুলো এতটাই লাবণ্যময় যে গরমের দুপুরে কোনও নেমন্তন্ন থাকলে অনায়াসে পরে চলে যাওয়া যায়। বেশ কিছু মলমল প্রিন্ট এখন মাত্র পাঁচ'শো টাকায় পাবেন।

যোগযোগ: ৯৮৩০৫৭৩৬৭৩

* মলমলে (Cotton Sarees) মিক্স ম্যাচের বাহার 

আরও বেশ কিছু বুটিক আছে যারা খুব যত্ন করে মলমল প্রিন্ট করে। লেক টাউনের 'শিল্পীনিকেতন' তার মধ্যে উল্লেখযোগ্য। ডিজাইনার জয়শ্রী বসু বললেন,'আমদের তো প্রায় সারা বছরই গরমকাল। তাই সকলেই খোঁজেন নরম শাড়ি। তাই বরাবরই শিল্পীনিকেতনে মলমল নিয়ে নানা ধরনের কাজ করা হয়। একঘেয়ে ব্লকপ্রিন্ট নয়, প্রিন্টের আরেঞ্জমেন্ট বদলে দেওয়া হয়। কখনও হাফ হাফ প্রিন্ট, কখনও পাটলিপাল্লু স্টাইলে প্রিন্ট, আবার তেরছা করে প্রিন্টও করা হয় বেশ কিছু শাড়িতে। এতে লুকটাই বদলে যায়।' জানা গেল, এবার মলমলকে নতুন রূপ দিতে হালকা এমব্রয়ডারির সঙ্গে ব্লকপ্রিন্টকে মেলানো হয়েছে। প্রিন্টের সঙ্গে আপ্লিকের মিক্স ম্যাচেও মলমল তৈরি হয়েছে। এই এক্সক্লুসিভ মলমল পরে চলে যাওয়া যায পার্টিতেও।

যোগযোগ: ৯৮৩০৪৯৬৭২৪


```