Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাড়িতেই বানান চকোলেট রসগোল্লা আর সন্দেশ, রইল রেসিপি

সামনেই দীপাবলি তাই বাড়ির সদস্যদের জন্য বানিয়ে নিতেই পারেন এই নতুন ধরনের মিষ্টি। 

বাড়িতেই বানান চকোলেট রসগোল্লা আর সন্দেশ, রইল রেসিপি

শেষ আপডেট: 8 November 2023 20:41

দ্য ওয়াল ব্যুরো: আট হোক বা আশি, চকোলেট খেতে ভালবাসে কিন্তু সবাই। বিশেষ করে আপনি যদি একটু বেশি মিষ্টিপ্রেমী হন তাহলে আজকের এই রেসিপি শুধুমাত্র আপনার জন্য। বাঙালি কখনই সন্দেশ বা রসগোল্লা অত গুনে খায় না। আর যদি এভাবে বাড়িতে চকোলেট রসগোল্লা, চকোলেট সন্দেশ বানিয়ে খান তাহলে গোনাগুনতি আরওই ভুলে যাবেন। 

সামনেই দীপাবলি তাই বাড়ির সদস্যদের জন্য বানিয়ে নিতেই পারেন এই নতুন ধরনের মিষ্টি।

चॉकलेट रसगुल्ला रेसिपी - Jaihindtimes

উপকরণ -

দুধ
লেবু
ভিনিগার 
চিনি
ডার্ক চকলেট
কোকো পাউডার
চকোলেট সস 

How to Grate Chocolate For Garnishing Your Desserts | MyRecipes

পদ্ধতি -

প্রথমেই একটা কড়াইতে দুধটা গরম করতে দিন। দুধটা ভাল করে ফুটে এলে তাতে লেবু আর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এরপর একটু চামচ দিয়ে নাড়ালেই দেখবেন ছানা কেটে গেছে। এবার ছানাটা পরিষ্কার জলে ভাল করে ধুয়ে নিন। টেস্ট করে দেখবেন ছানাতে যেন কোনও টকভাব না থাকে। ছানা থেকে ভাল করে জল ঝরিয়ে নিয়ে সেটা একটা থালায় ছড়িয়ে ঠান্ডা হতে দিন। 

ছানাটা একটু ঠান্ডা হয়ে এলে কিছুটা ছানা রসগোল্লা বানানোর জন্য তুলে রেখে দিন। বাকি ছানাটায় একে একে পরিমাণ মতো চিনি, একবাটি গ্রেট করা ডার্ক চকোলেট আর এক চামচ কোকো পাউডার মিশিয়ে দিতে হবে। এবার সব উপকরণগুলো ভাল করে মিশিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে একটা মিহি ব্লেন্ড বানিয়ে নিতে হবে।

Bengali Special Chocolate Sandesh Recipe (Chocolate Infused Cottage Cheese  Dessert) by Archana's Kitchen

এবার পালা সন্দেশের পুরটাকে পাক দেওয়ার। কড়াই বসিয়ে তাতে একটু ঘি চারদিকে মাখিয়ে দিন। এরপর সন্দেশের পুরটাকে কড়াইতে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পাক দিয়ে নিন, যাতে একটা ঘন মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আঁচ নিভিয়ে কড়াই নামিয়ে নিয়ে সেটা ঠান্ডা করে নিন। পুর ঠান্ডা হয়ে এলে নিজের ইচ্ছেমত আকারে সন্দেশ গড়ে নিন। 

গোল বা চ্যাপ্টা আকারে সন্দেশ গড়লে সেটাকে গ্রেট করা ডার্ক চকোলেটের মধ্যে একবার রোল করে নিন যাতে ডার্ক চকোলেটের গুঁড়োগুলো সন্দেশের গায়ে লেগে যায়। শেষে উপর থেকে একটু চকোলেট সস ছড়িয়ে পরিবেশন করুন চকোলেট সন্দেশ।

Chocolate Sandesh | Easy & Simple Chocolate Sandesh Recipe | घर पर बनाये  स्वादिष्ट चोकलेट संदेश - YouTube

এবার আসি চকোলেট রসগোল্লার কথায়। আলাদা করে সরিয়ে রাখা ছানাটার সঙ্গে বড় দু'চামচ কোকো পাউডার মিশিয়ে নিন। হাত দিয়ে ভাল করে চটকে মেখে নিন রসগোল্লার পুরটাকে। এবার একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে দিন। তাতে পরিমাণ মতো চিনি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে সিরা বানিয়ে নিন। তারপর ছানার পুর থেকে কিছুটা করে পুর নিয়ে সেটাকে গোল্লা গোল্লা করে রসগোল্লার আকারে গড়ে নিন। সেগুলোকে চিনির সিরায় বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। গোল্লাগুলোর ভিতর চিনির রস ঢুকে ফুলে ফেঁপে উঠলেই বুঝবেন রসগোল্লা রেডি।

Chocolaty Chocolate Coconut Ladoo Recipe | Yummyfoodrecipes.in


```