Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফিউশন স্টেকের ঠিকানা এবার সল্টলেকে, সঙ্গে কন্টি মেনু, কী কী পাওয়া যায় জেনে নিন

ইউরোপিয়ান থিম, ওয়াল আর্ট, কোজি ক্যাফে ভাইব সঙ্গে দুর্দান্ত খাবারের সম্ভার। এইসব ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে বলুন। 

ফিউশন স্টেকের ঠিকানা এবার সল্টলেকে, সঙ্গে কন্টি মেনু, কী কী পাওয়া যায় জেনে নিন

শেষ আপডেট: 24 November 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপিয়ান থিম, ওয়াল আর্ট, কোজি ক্যাফে ভাইব সঙ্গে দুর্দান্ত খাবারের সম্ভার। এইসব ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে বলুন।

কলকাতায় বহু স্টেকহাউস থাকলেও ফিউশন স্টেক পাওয়া যায় এমন রেস্তোরাঁ খুব কম খুঁজে পাওয়া যায়। সল্টলেকের বিএ ব্লকে আগের বছরের অগস্ট মাস থেকে চালু হয়েছে নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেকহাউস। তাঁদের ক্যাফের মূল আকর্ষণ এতক্ষণে  বুঝেই গেছেন নিশ্চয় কী, হ্যাঁ স্টেক। ক্যাফের শুরু দিকে এখানে কেবল চিকেন এবং ফিশ স্টেক পাওয়া যেত। এখন সেই তালিকায় ঢুকে পড়েছে পর্ক স্টেকও। রয়েছে বিভিন্ন সসের অপশন, আপনার ইচ্ছেমতো  সস বেছে ওদের বললে সেই সস দিয়েই তৈরি হবে স্টেক।

আরও যেসব খাবারদাবার পাওয়া যায় সেসব তো জানাবই তার আগে বলি ক্যাফের পরিবেশ ও থিমের কথা। পুরো সাদাকালো ইউরোপিয়ান থিমে তৈরি । বাইরেটা ছোট্ট ঝর্ণা আর অনেক সবুজে গাছপালাতে সাজানো। ভিতরে ঢুকলেই প্রথম চোখ যাবে একটা অসাধারণ ওয়াল আর্টের দিকে। ইউরোপের বাড়িঘর আর রাস্তা নিয়ে করা অপূর্ব এক শিল্প। ওয়াল আর্টে থাকা রাস্তার শেষ আর দেওয়ালের শেষ এমনভাবে সরু হয়ে মিশে গেছে যেন মনে হচ্ছে আর একটু এগোলেই দেওয়ালের ওপাশে রাস্তার অন্য মোড়।

দুটো বড় ঘর মিলিয়ে পুরো ক্যাফেটা। ঢুকেই প্রথম ঘরটা ছোট ছোট টেবিল চেয়ার দিয়ে সাজানো। আর পিছনের ঘরটাতে বড় বড় ডাইনিং টেবিল চেয়ার দিয়ে সাজানো। ক্যাফের দেওয়ালে রয়েছে বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট। ক্যাফের রিসেপশন যেই দিকে সেই দেওয়ালে হলুদ গুঁড়ো, লংকা, গোটা জিরে এবং আরও নানা মশলা দিয়ে বানানো অদ্ভুত এক অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে চমকে যাবেন বৈকি। আর মাঝে মাঝে কানে ভেসে আসবে গানের কলি। 

এইতো গেল ক্যাফের পরিবেশ। এবার বলি ক্যাফের খাবারদাবার নিয়ে। ক্যাফে অ্যান্ড স্টেকহাউস যখন স্টেক তো ভাল হবেই কিন্তু এই ক্যাফের ফিউশন ফুড এবং কন্টিনেন্টাল আইটেমেও রয়েছে প্রচুর ভ্যারাইটি। মেনুতে পাবেন, চিকেন ম্যাক অ্যান্ড চিজ, ক্রিস্পি ফ্রায়েড চিকেন, ক্রিমি মাশরুম স্যুপ, ফিশ অ্যান্ড চিপস, পর্ক স্টেক উইথ বেকন অ্যান্ড পোঁচ এগ, চিকেন স্টেক উইথ স্পাইসি সস, চিকেন লাভাশ, চেলো কাবাব সহ আরও অনেক কিছু। ডেসার্টেরও অপশন কম নয়, তবে কাস্টার্ড ফিলড প্যানকেক অবশ্যই চেখে দেখতে হবে।

ক্যাফের কর্ণধার জানান, স্টেক তালিকার নতুন সংযোজন পর্ক স্টেক বেশ ভালই সাড়া ফেলেছে গ্রাহকদের মধ্যে। এছাড়া তাঁরা পরিকল্পনা করছেন কাবাব প্ল্যাটার মেনুতে যোগ করার।

ঠিকানা জেনে গেলেন, মেনুও মোটামুটি জানা হয়ে গেল তাহলে আর দেরি না করে শীতের বিকেলে বান্ধবীর হাত ধরে পৌঁছে যান নিউ লাবং ক্যাফে অ্যান্ড স্টেকহাউসে।


```