Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পয়লা বৈশাখের দুপুরে কলকাতার কোন রেস্তোরাঁয় খেতে যাবেন ভাবছেন! জেনে নিন কোথায় কী অফার চলছে

কলকাতায় এখন অসংখ্য রেস্তোরাঁ আর ক্যাফে। কিন্তু আপনার মনের মতো খাবার কোথায় পাওয়া যাবে সেটা জানার জন্য তো প্রত্যেকটা রেস্তোরাঁতে ঢুঁ মেরে দেখা সসম্ভব নয়। তাই আপনাদের জন্য রইল বাছাই করা কিছু জায়গার সন্ধান। 

পয়লা বৈশাখের দুপুরে কলকাতার কোন রেস্তোরাঁয় খেতে যাবেন ভাবছেন! জেনে নিন কোথায় কী অফার চলছে

শেষ আপডেট: 11 April 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বারো মাসে তেরো পার্বনের যে শুরু সেটা কিন্তু এই নববর্ষ দিয়েই। তাই নববর্ষের দিন জমিয়ে পেটপুজো না করলে বাঙালির বাঙালিয়ানায় কিছু তো ফাঁক থেকেই যাবে। বাড়িতে যদি সেই ব্যবস্থা না করে ওঠা সম্ভব হয় তাহলে সেই ফাঁক মেটাতে বাইরে কোথায় যাবেন তারই সুলুক-সন্ধান দিতে এই প্রতিবেদন। 
কলকাতায় এখন অসংখ্য রেস্তোরাঁ আর ক্যাফে। কিন্তু আপনার মনের মতো খাবার কোথায় পাওয়া যাবে সেটা জানার জন্য তো প্রত্যেকটা রেস্তোরাঁতে ঢুঁ মেরে দেখা সসম্ভব নয়। তাই আপনাদের জন্য রইল বাছাই করা কিছু জায়গার সন্ধান। 

১) অফবিট সিসিইউ
মুখরোচক খাবার থেকে শুরু করে দারুণ সব ডেসার্ট রয়েছে অফবিট সিসিইউ-র স্পেশ্যাল পয়লা বৈশাখ মেনুতে। এই মাসের ১৫ তারিখ বেলা ১১ টা থেকে সবাই খেতে যেতে পারেন এখানে। কী কী পদ থাকছে?

থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, কাবাব প্ল্যাটার, মটন বিরিয়ানি, চিকেন চাপ, নান/ মশলা কুলচা, মির্চি কা সালন, রায়তা, গ্রিন স্যালাড, ফিরনি/ শাহি টুকরা। দুজনের মোট খরচ ১৪৩১ টাকা। 

২) চাওম্যান
'ভাতে বাঙালির পাতে চাইনিজ' এমনই অভিনব ভাবনা নিয়ে এবারের পয়লা বৈশাখের খাবারের পসরা সাজিয়েছে চাওম্যান। চলুন একঝলকে দেখে নিই কী কী থাকছে তাঁদের স্পেশ্যাল মেনুতে। থাকছে প্রন ইন মাস্টার্ড সস, মাউন্টেন চিলি প্রন, কলকাতা স্টাইল চিলি চিকেন, চিলি ক্র্যাব ক্ল, লবস্টার, গোল্ডেন ফ্রায়েড ফিশ, চাওম্যান'স বেস্ট ফ্রায়েড চিকেন উইংস, ফিশ পেপার সল্ট, ফ্রাইড স্কুইড ইন চিলি সস, রাইস উইথ এশিয়ান গ্রিন, চাওম্যান স্পেশ্যাল নুডুলস, সিফুড মেইফুন অ্যান্ড প্যাড থাই নুডুলস। এছাড়াও ভেজে মাশরুম, পনির, টোফুর মতো আরও নানারকম জিনিস পাবেন।

নববর্ষের দিন যদি চাওম্যান অ্যাপ থেকে আপনি ৬৯৯ টাকার উপরে খাবার অর্ডার করেন তাহলে সঙ্গে পাবেন ফ্রি ডেসার্ট। তাছাড়া চাওম্যান পে থেকে পে করলে থাকছে ১৫ % ছাড়। এই অফার থাকবে নববর্ষের দিন দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। দুজনের মোট খরচ পড়বে ৮০০ টাকা + কর।

৩) ঝড়ে জলে জঙ্গলে ইকো হেরিটেজ রিসোর্ট
যদি এবারের নববর্ষ একটু অন্যরকমভাবে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন সুন্দরবনের ঝড়খালি এলাকার ঝড়ে জলে জঙ্গলে ইকো হেরিটেজ রিসোর্টে। ট্র্যাডিশনাল ঝুমুর নাচ, বাউল গান, সবুজে মোড়া দ্বীপ সঙ্গে জঙ্গলে বোট সাফারি আর রিসোর্টে ফিরে এসে একদম পাত পেরে জমিয়ে বাঙালি খাওয়া দাওয়া। একদম অন্যরকম নববর্ষের উদযাপন!  

নববর্ষের জন্য থাকবে বিশেষ অফারও। একরাত দুদিন এই রিসর্টে থাকার জন্য মাথা পিছু খরচ পড়বে ২৯৯৯ টাকা। এই দামের মধ্যে কিন্তু খাওয়া দাওয়াও ইনক্লুডেড। এদের বিশেষ মেনুতে থাকছে আম পান্না, বাসন্তী পোলাও, ঘি ভাত, সোনা মুগের ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন সুন্দরি, ধোকার ডালনা, পঞ্চ ব্যঞ্জন, ভেটকি পাতুরি, খামনবাড়ির চিংড়ি, পোড়া মাটির হাড়ির কষা মাংস, স্যালাড, পাঁপড়, আমসত্ব খেজুরের চাটনি, রসগোল্লা, সন্দেশ এবং বাহারি মিষ্টি পান। এই অফার থাকবে এপ্রিলের ১৩ থেকে ১৫ পর্যন্ত।


```