
শেষ আপডেট: 14 August 2022 16:51
স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশ মেতে উঠেছে 'আজাদি কি অমৃত মহোৎসবে'। ৭৫ তম স্বাধীনতা দিবস বলে কথা, দেশজুড়ে তাই এবছর জাঁকজমকও অনেক বেশি। ১৯৪৭ সালের স্বাধীনতা প্রাপ্তির সেই দিনটাকেই যেন নতুন করে ফিরে পেতে চাইছেন ভারতবাসী। আর আজাদির এই আবহে পিছিয়ে নেই কলকাতা শহরের নামী দামি হোটেল, রেস্তোরাঁগুলিও। স্বাধীনতা দিবসের বিশেষ মেনুতে সেজে উঠেছে তাদের (Kolkata Restaurants) হেঁশেল। চলুন দেখে নেওয়া যাক, ১৫ অগস্টে শহরের কোথায় কোথায় কী স্পেশ্যাল ডিশ (Special Menu) মিলবে।

এই হোটেলের অল ডে ডাইনিং রেস্তোরাঁ কাভাতে ১৫ অগস্টের দিন মিলবে স্পেশাল ব্রাঞ্চ বুফে। সেখানে পাওয়া যাবে কষা মুর্গ ,কলকাতা মাটন বিরিয়ানি, পেশোয়ারি ডাল, কাজু-মেথি মালাই, সবজ কোলাপুরি, পনির বাটার মশলা, আনজির কোফতা কারি, বেনারসি আলুর দম, সবজ হারিয়ালি বিরিয়ানি, অ্যাসরটেড সন্দেশ, বুন্দি লাড্ডু, মালপোয়া উইথ রাবড়ি, রাইস ক্ষীর ইত্যাদি। থাকবে লাইভ পাও ভাজি স্টেশন, ফুচকা কাউন্টারও।
খরচ- ১২৯৯ টাকা + কর (১জন)
যোগাযোগ- +৯১ ৭৬০৫০৮৬৮১৭

দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাটের প্যান এশিয়ান রেস্তোরাঁ নোরিতে ১৪ এবং ১৫ অগস্ট মিলবে এশিয়ান ফ্লেভারের স্পেশাল মেনু। থাকছে মাউথ মেলটিং ডিমসামস, স্টিমিং হট ডিমসামস, সুশি, সিকিমিস ডাম্পলিংস ইত্যাদি।
খরচ- ১৮৯৯ + কর (১জন)
এছাড়াও ১৫ অগস্ট এখানকার অল ডে ডাইনিং রেস্তোরাঁ সিজনাল টেস্টসে পাওয়া যাবে জিভে জল আনা ভেজ, ননভেজ ব্রাঞ্চ বুফে। উল্লেখযোগ্য পদ হিসেবে থাকবে পনির কি কোফতা, মাটন কষা, ডাবল মাখনওয়ালা মুর্গ টিক্কা মশলা। লাইভ কাউন্টারের মধ্যে থাকবে গ্রিলস লাইভ, ইন্ডিয়ান কাবাবস, এশিয়ান লাইভ, বিরিয়ানি বার। থাকছে ডেজার্ট আইল্যান্ডের চমকও। সেখানে মেনু সাজানো হয়েছে বুন্দি কি লাড্ডু, ছানার পায়েস, রসগোল্লা, বালুশাহি ইত্যাদি দিয়ে।
খরচ- ১৮৯৯ টাকা + কর (১জন)
যোগাযোগ- +৯১ ৩৩৪০৩৭১২৩৪

স্বাধীনতা দিবসের দিন এই রেস্তোরাঁ সাজিয়েছে বিশেষ 'মেরি দেশ কা' নামে ভেজিটেবিল প্ল্যাটার। যার মধ্যে থাকবে আচার-ই পনির টিক্কা, মালাই পনির টিক্কা, ধনিয়া পনির টিক্কা, আলু নাজাখাত উইথ মাহানি গ্রেভি, পনির পসান্দা, মাকাই পালক, ত্রিরঙ্গা কোকোনাট পান্নাকোটা, স্যালাড অ্যাসরটেড ব্রেড ইত্যাদি। নিরামিষাশীদের জন্য স্বাধীনতা দিবসের সেরা ঠিকানা ক্লাউড সোশ্যাল রুফটপ লাউঞ্জ।
খরচ- ৯৯৯ টাকা + কর (২জন)
যোগাযোগ- ০৩৩৬৮১১০৯৪৪

এখানে স্বাধীনতা দিবসের বিশেষ মেনু সাজানো হয়েছে একটু অন্যরকমভাবে। মিলবে রোমান স্কুইড রিংস, তন্দুরি চিকেন বাও , দ্য বম্বে স্লাইডার, ক্রিসপি ওকরা ফ্রাইস, ক্রিসপি কোরিয়ান চিকেন রামেনের মতো জিভে জল আনা সব খাবার।
খরচ- ২০০০টাকা +কর (২জন) অ্যালকোহল সমেত, ১২০০ টাকা +কর (২জন) অ্যালকোহল ছাড়া
যোগাযোগ- +৯১ ৯৯০৩০৪০৫০৬
আরও পড়ুন: ঋষি অরবিন্দের আধ্যাত্মিক সফর! স্বাধীনতা দিবসে ফিরে দেখা অজানা কাহিনি