
শেষ আপডেট: 8 October 2021 07:41
প্রতিশ্রুতিময়ী তারকা হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন কিয়ারা। বিদ্যা বলন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে অনুষ্কা শর্মা- বলিউডের সফল মুখেদের তালিকায় এবার নতুন সংযোজন কিয়ারা আডবাণী। ২০১৪ সালে বলিউডে নিজের অভিনয় জীবন শুরু করার পর থেকে শেরশাহ, গুড নিউজ, কবির সিং, এমএস ধোনির মতো একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। পেয়েছেন স্মিতা পাতিল মেমোরিয়াল গ্লোবাল অ্যাওয়ার্ডও।
নতুন প্রচারাভিযান সবাইকে মনে করিয়ে দেয় তথাকথিত 'সঠিক সময়ের' জন্য অপেক্ষা না করে আমাদের উচিৎ সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করা। এখনই 'সঠিক সময়', তাকে হাতছাড়া করা উচিৎ নয়। নিজের পরিকল্পনা আর স্বপ্নকে সত্যি করার এই তো সময়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিশ্বাস, একজনকে নতুন কিছু শুরু করতে এবং নিজের সেরাটুকু খুঁজে পেতে অনুপ্রাণিত করবে তাঁদের এই নয়া স্লোগান।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বলিউড ডিভা কিয়ারা বলেন, "প্রতিটি মেয়ের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে গয়না। আর তাই নিজের পছন্দ মতো সঠিক গয়নাটি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেনকো গোল্ড এবং ডায়মন্ডসের মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বছরের পর বছর ধরে গ্রাহকের আস্থা অর্জন করেছে সেনকো। এই সংস্থা তার বিখ্যাত কারিগরদের করা সেরা ডিজাইনের চমৎকার এবং অনন্য গহনার জন্য বিখ্যাত।"
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন বলেন, "সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে আমরা বলিউড ইয়ুথ আইকন কিয়ারা আডবাণীর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। কিয়ারা আজকের তরুণীদের জন্য অনুপ্রেরণা এবং 'এখন সময়' এর মর্মকে ব্যক্ত করে।"
প্রসঙ্গত বলতেই হয়, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের হালকা ওজনের, হাতে তৈরি গয়নার জন্য বিখ্যাত। ব্র্যান্ডের শক্তি বাংলার কারিগরদের নিপুণ কারুকাজ। উৎসবের মরশুমে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য দেশজুড়ে ১২০টিরও বেশি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেনকো। এছাড়াও সম্প্রতি, ডিজি গোল্ড নামে একটি অনলাইন সোনার লেনদেনের প্ল্যাটফর্মও চালু করেছে যা ৯৯৫ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনায় বিনিয়োগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ প্ল্যাটফর্ম।