Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এনেছে বিশেষ স্মারক 'মোহর'

কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এনেছে বিশেষ স্মারক 'মোহর'

শেষ আপডেট: 13 October 2023 17:07

দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে খুব কম জনেরই সৌভাগ্য হয়েছে রবি ঠাকুরের স্নেহধন্য হওয়ার। হাতে গোনা যে ক'জন শিল্পী এই বিরল সৌভাগ্যের অধিকারী হতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। গানের জগতে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় ছিলেন 'মোহর' নামে। শিল্পীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এক বিশেষ স্মারক 'মোহর' প্রকাশ করেছে। সহযোগিতায় ছিল কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট। ১২ অক্টোবর এই কিংবদন্তি শিল্পীর শান্তিনিকেতনের বাসভবন 'আনন্দধারা'য় তাঁর শততম জন্মবার্ষিকীতে এই স্মারক মোহরের উন্মোচন হয়।

 রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে যাঁর নাম সবার প্রথমে আসে তিনি হলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ  ঠাকুর নিজে তাঁর নাম 'কণিকা' রেখেছিলেন। সেই কিংবদন্তী শিল্পীর সুরেলা কণ্ঠ, নিজস্ব গায়কি তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল। শিল্পীর অনবদ্য শৈলী সোনার মতোই দামি ও ওজনদার। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের প্রিয় বাসস্থান, 'আনন্দধারা' এখন মিউজিয়াম হিসেবে গড়ে উঠছে। সেখানে তাঁর স্মৃতি জড়ানো নানা জিনিস ঠাই পাবে।

এদিনের অনুষ্ঠানটি  কণিকা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড করা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে শুরু হয়। এরপর শিল্পীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ মোহর উন্মোচন করেন কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট-এর সভাপতি বীথিকা মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ, ঠাকুরবাড়ির বরিষ্ঠ সদস্য সুপ্রিয় ঠাকুর ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর  ডিরেক্টর রূপক সাহা। 

এই বিশেষ স্মারক মোহরের ১০০টি সীমিত সংস্করণ তৈরি করা হয়েছে। প্রতিটি মুদ্রা বিশেষভাবে তৈরী একটি কাঠের বাক্সে রাখার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মোহর ছাড়াও থাকবে পুস্তিকা আকারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী, যাতে থাকছে তাঁর কিছু দুর্লভ ছবি। এছাড়াও ওই বাক্সে থাকবে একটি পেনড্রাইভ, যার মধ্যে থাকবে তাঁর অপ্রকাশিত আবৃত্তি এবং অপ্রকাশিত গান, সেই সঙ্গে বীথিকা মুখোপাধ্যায় স্বাক্ষরিত শংসাপত্র। 

স্মারক মোহরের প্রকাশের পর এদিন কথায় ও গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সুপ্রিয় ঠাকুর, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহন সিং, প্রমিতা মল্লিক, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, লিলি ইসলাম, সাদি মোহাম্মদ এবং রবীন্দ্রসংগীতের অন্যান্য স্বনামধন্য শিল্পীরা ও ব্যক্তিত্বরা।

বীথিকা মুখোপাধ্যায় বলেন, 'এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপন করতে পেরে আমি খুব আনন্দিত।' তাঁর কথায়, 'যেভাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এগিয়ে এসে অনবদ্য এই উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।' রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, "কণিকা বন্দ্যোপাধ্যায় এমন একটি নাম যে নামটির ওজন সত্যিই সোনার মতো মূল্যবান। আমি খুবই আনন্দিত যে তাঁর জন্মশতবর্ষ একটি 'মোহর' প্রকাশের মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে।" 

"শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বংশ পরম্পরায় শ্রেষ্ঠত্বের সাধনা করে চলেছে। এবং আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ", বক্তব্য এই প্রতিষ্ঠানের ডিরেক্টর রূপক সাহার। তাঁর কথায়, "এই কাজকে চার দেওয়ালের শোরুমের মধ্যে আটকে না রেখে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে উদযাপন করে চলেছি, যা সত্যিই সোনার মতোই দামী। কণিকা বন্দ্যোপাধ্যায় যা কিছু রেখে গিয়েছেন তারই প্রতীকী হলো 'মোহর'।” এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীথিকা মুখোপাধ্যায়, যিনি আদতে কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট-এর সভাপতি এবং একইসঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছোটো বোন।


```