Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শীতে মুখের ভিতর ঘা হচ্ছে! সবসময় জ্বালা জ্বালা ভাব, উপশম পেতে পারেন এই টোটকায়

জিনিসটা তেমন কিছু বড় মনে না হলেও এই ঘায়ের জ্বালাভাব সহ্য করা বেশ কষ্টকর। মশলাযুক্ত খাবার, চা, কফি খেতে গেলে, এমনকী মাজনের ছোয়াঁতেও জ্বলে ওঠে সারা মুখ। তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে। 

শীতে মুখের ভিতর ঘা হচ্ছে! সবসময় জ্বালা জ্বালা ভাব, উপশম পেতে পারেন এই টোটকায়

শেষ আপডেট: 8 January 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: সকালে উঠে ব্রাশ করতে গেলেই মুখের ভেতরে কেমন একটা অদ্ভুত অস্বস্তি বোধ করেন? প্রথম চায়ের কাপে চুমুক দিলে  আরাম তো দূর, উল্টে জ্বালা জ্বালাভাব অনুভব হয়? জিভ ঠেকালে বুঝতে পারবেন, মুখের ভেতর কেমন একটা ছাল ওঠা ভাব। শীতের মরশুমে জ্বর সর্দি কাশির পাশাপাশি এই মুখের ঘা নিয়েও অনেকে ভোগেন। এই মুখের ঘা বা মাউথ আলসার হতে পারে অন্যমনস্কভাবে কামড় লেগে গেলে। 

জিনিসটা তেমন কিছু বড় মনে না হলেও এই ঘায়ের জ্বালাভাব সহ্য করা বেশ কষ্টকর। মশলাযুক্ত খাবার, চা, কফি খেতে গেলে, এমনকী মাজনের ছোয়াঁতেও জ্বলে ওঠে সারা মুখ। তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে। 

Burlington Mouth Ulcers | Mouth Ulcers Burlington | Mouth Ulcers 27215

বিশেষজ্ঞদের মতে কেবল জ্বর সর্দি কাশি হলে বা মুখের ভেতর নিজের দাঁতে কামড় লাগলেই নয়, ভিটামিন-সি এর অভাব থাকলেও হতে পারে এমন ঘা। কী করবেন? সবথেকে কার্যকর উপায় হল নুন জলে কুলকুচি। মুখের ভেতরের এই অস্বস্তিকর ঘা থেকে মুক্তি পেতে হালকা গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করুন। নুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা মুখের ভিতরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাবে। এভাবে দিনে দুবার করে কুলকুচি করলে অনেকটা আরাম মিলবে। নুনের জায়গায় অনেকে বেকিং সোডা জলে মিশিয়েও কুলকুচি করে থাকেন। তাতেও উপকার মিলবে।

Is Salt Water a Compound? - Techiescientist

মুখের ভিতরের ঘা-এর কারণে হওয়া জ্বালাভাব থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মিছরি এবং এলাচ গুঁড়োর মিশ্রণ। জ্বলুনি কমে ঠান্ডা ভাব পেতে এই মিশ্রণ খুবই উপকারী। এছাড়া দুধ চায়ের বদলে লিকার চা খেলেও এই সমস্যা থেকে অনেকটা মুক্তি মেনে। তবে ধোঁয়া ওঠা গরম চা নয়, বরং সেটা ঠান্ডা করে খান। তবেই উপকার পাবেন।

What is Cha Tea? (with pictures)

মা-ঠাকুমাদের কিছু কিছু টোটকা কিন্তু এখনও কাজে লেগে যায়। তেমনই এই মুখের ঘা সারানোর আর একটা দারুণ কার্যকরী টোটকা হল মধু। মধুতে থাকা অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান জ্বালাভাব কমাতে সাহায্য করবে। তাছাড়া মুখে লবঙ্গও রাখতে পারেন। লবঙ্গর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়া হাত থেকে বাঁচাবে, তাতেই কমবে প্রদাহ।

7 Unique Health Benefits of Honey


```