Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চোখের কাজল মোটেই ঘেঁটে যাবে না, ঘরোয়া এই টিপসগুলো মেনে চললেই কেল্লাফতে

বাঙালি মেয়েদের যেকোনও সাজের একটা বড় অঙ্গ হল কাজল। একটু কাজল, ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক, ব্যস এটাতেই সে অনন্যা। কিন্তু কাজল লাগালেই তো আর হল না, আই মেকআপ  করার আগে ঘরোয়া কয়েকটা টোটকা মেনে চললেই সেই মেকআপ অনেকক্ষণ থাকবে। আবার আপনার চোখের ঘন কাজলটাও ঘেঁটে যাবে না। 

চোখের কাজল মোটেই ঘেঁটে যাবে না, ঘরোয়া এই টিপসগুলো মেনে চললেই কেল্লাফতে

শেষ আপডেট: 15 February 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: 'দেখেছি তার কালো হরিণ-চোখ'...
বাঙালি মেয়েদের যেকোনও সাজের একটা বড় অঙ্গ হল কাজল। একটু কাজল, ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক, ব্যস এটাতেই সে অনন্যা। কিন্তু কাজল লাগালেই তো আর হল না, আই মেকআপ  করার আগে ঘরোয়া কয়েকটা টোটকা মেনে চললেই সেই মেকআপ অনেকক্ষণ থাকবে। আবার আপনার চোখের ঘন কাজলটাও ঘেঁটে যাবে না। 

অনেক নামী ব্র্যান্ডের কাজল এখন বাজারে রয়েছে যা দাবি করে ২৪ ঘণ্টা স্মাজপ্রুফ থাকার কিন্তু কমবেশি সকলেই জানি সেটা কতটা সত্যি? তাই দামি হোক বা না হোক কোন কাজলটা চোখে লাগাবেন সেটার সম্বন্ধে ভালকরে জেনে নিন। আপনার ত্বক ও চোখের অবস্থা বুঝেই কাজল কিনুন। 

আপনার চোখের নীচের ত্বক অনেক বেশি সংবেদনশীল ফলে কোন কাজল লাগালে ত্বকের কোনও ক্ষতি হবে না সেটা জেনে নিতে হবে। চোখের ভেতরে লোয়ার লাইনেও আমরা অনেকসময় কাজল লাগিয়ে থাকি ফলে যেকোনও ব্র্যান্ডের কাজল কিনেই লাগিয়ে নেবেন না। 

মুখে মেকআপ করার আগে যেমন প্রাইমার, ময়েশ্চারাইজার এগুলো ব্যবহার করে থাকেন, চোখের মেকআপ করার আগেও প্রাইমার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে চোখের মেকআপ খুব ভাল সেট হবে। ব্যবহার করুন অয়েলফ্রি ফাউন্ডেশন যাতে কাজল ঘেঁটে না যায় এবং একইভাবে আপনার চোখে অনেকক্ষণ বসে থাকে। 

কাজল ব্যবহার করার পর একটু লুজ পাউডার বা সেটিং পাউডার দিয়ে চোখের নীচের অংশটা সেট করে নিন। বাকিটা ঝেড়ে ফেলুন। এতেও কিন্তু অনেকক্ষণ কাজল স্টে করবে আপনার চোখে।


```