Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কলকাতার বুকে যেন এক টুকরো গোয়া! চ্যাপ্টার টু -তে চলছে গোয়ান ফুড ফেস্টিভ্যাল

কলকাতার নামী রেট্রো ডাইনিং রেস্তোরাঁ 'চ্যাপ্টার-টু 'তে শুরু হয়ে গেল গোয়ান ফুড ফেস্টিভ্যাল

কলকাতার বুকে যেন এক টুকরো গোয়া! চ্যাপ্টার টু -তে চলছে গোয়ান ফুড ফেস্টিভ্যাল

কলকাতার বুকে যেন এক টুকরো গোয়া!

শেষ আপডেট: 19 May 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার গরমে যখন জীবন হাঁসফাঁস তখন যদি শুনতে পান শহরের বুকে আপনি খুঁজে পেতে পারেন একটুখানি গোয়া তাহলে কেমন হয়! হ্যাঁ, ঠিকই পড়ছেন,  ১৭ মে থেকে কলকাতার নামী রেট্রো ডাইনিং রেস্তোরাঁ 'চ্যাপ্টার-টু 'তে শুরু হয়ে গেল গোয়ান ফুড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল চলবে ১ মাস অর্থাৎ ১৬ জুন পর্যন্ত। 

শুধু গোয়ার খাবারই নয়, রেস্তরায় গোয়ার পরিবেশ তৈরি করা হয়েছে । সঙ্গে লাইভ মিউজিক তো আছেই। এই পুরো মেনুটি কিউরেট করার দায়িত্বে ছিলেন মারিয়া ফার্নান্ডেজ।ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভাইস চেয়ারপার্সন মারিয়া। তিনি  নিজেও একজন গোয়াবাসী। তাই  বলা যায় কলকাতায় আয়োজিত গোয়ান ফুড ফেস্টিভ্যালের দায়িত্ব  সঠিক মানুষের হাতেই পড়েছে। 

* কী কী পাওয়া যাবে চ্যাপ্টার টু -তে? 

এই ফুড ফেস্টিভ্যাল চলাকালীন, পাওয়া যাবে বিফ ম্যাকারনি স্যুপ, গোয়ান চিকেন ব্রথ স্যুপ, গোয়ান চিকেন ক্রোকেট, পর্ক সরপোটেল, চিকেন কাফরিয়েল উইথ রোজমেরি, গোয়ান ফিশ কারি, চরিজো পোলাও উইথ স্যালাড, গোয়ার ঐতিহ্যবাহী খাবার বেবিনকা সহ আরও অনেককিছু। 

* কী বললেন দুই কর্ণধার? 

চ্যাপ্টার -টু- এর কর্ণধার শিলাদিত্য চৌধুরী এবং দেবাদিত্য চৌধুরী জানান, "আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল চ্যাপ্টার-টু তে গোয়ান ফুড ফেস্টিভ্যাল শুরু করার। গোয়াতে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনই রয়েছে সুস্বাদু খাবার। টাটকা মাছ থেকে শুরু করে রিচ ফ্লেভারস সবটাই পাওয়া যায় গোয়ার ক্যুইজিনে। কারি পাতা আর নারকেলের অভিনব ব্যবহার আপনাকে চমকে দেবেই দেবে।

এক রাজ্যে বসে অন্য এক রাজ্যের সংস্কৃতি, বৈচিত্র এবং খাবারকে তুলে ধরা মুখের কথা নয়। তবে আমাদের শেফ এবং মারিয়া ফার্নান্ডেসের তত্ত্বাবধানে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করতে পেরে আমরা ভীষণই খুশি। আমরা চাই মানুষ এটা জানুক, এখানে আসুক, গোয়ার খাবার চেখে দেখুক।" 

* কতদিন চলবে গোয়ান ফেস্টিভাল? 

সাদার্ন আভেনিউয়ের  চ্যাপ্টার টু-তে শুরু হয়েছে গোয়ান ফুড ফেস্টিভাল। মাত্র ২৬৫ টাকা থেকে শুরু হচ্ছে এই গোয়ার মেনুর দাম। এই ফেস্টিভ্যাল চলবে জুন মাসের ১৬ তারিখ পর্যন্ত।


```