Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নিষ্প্রাণ, অনুজ্জ্বল ত্বক নিয়ে মনমরা? জেল্লা ফেরানোর টিপস দিলেন বিশিষ্ট বিউটিথেরাপিস্ট

শর্মিলা সিং ফ্লোরা(বিউটি থেরাপিস্ট) গত আড়াই বছরে বদলে গেছে আমাদের দিনযাপন। কোভিড আমাদের শরীর-মন ভেঙেচুরে দিয়েছে। ত্বকের জেল্লা কমেছে, চুল স্বাস্থ্য হারিয়েছে। তবে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক দিন। আমরা আবার কাজেকর্মে ফিরছি। হতাশা ও স

নিষ্প্রাণ, অনুজ্জ্বল ত্বক নিয়ে মনমরা? জেল্লা ফেরানোর টিপস দিলেন বিশিষ্ট বিউটিথেরাপিস্ট

শেষ আপডেট: 17 July 2022 13:39

শর্মিলা সিং ফ্লোরা
(বিউটি থেরাপিস্ট)

গত আড়াই বছরে বদলে গেছে আমাদের দিনযাপন। কোভিড আমাদের শরীর-মন ভেঙেচুরে দিয়েছে। ত্বকের জেল্লা কমেছে, চুল স্বাস্থ্য হারিয়েছে। তবে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক দিন। আমরা আবার কাজেকর্মে ফিরছি। হতাশা ও স্ট্রেস দূর হচ্ছ। তবে ত্বক ও চুলের স্বাস্থ্য  কিন্তু সহজে ফেরার নয়। তার জন্য চাই  সুষম ডায়েট, হালকা ব্যায়াম এবং সঠিক পরিচর্যা।

ত্বকের জেল্লা (Glowing Skin) ফেরাতে কীভাবে পরিচর্যা?

মাসে একবার ফেসিয়াল আর হেয়ার স্পা করালেই কিন্তু চলবে না। নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। যেমন:

সানস্ক্রিন প্রোটেকশন:  দিনের বেলা রাস্তায় বেরোনোর সময় রোদ থাকুক বা না থাকুক অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। রোদ না থাকলেও কিন্তু সূর্যের ক্ষতিকর ইউভি রে-র প্রভাব থাকে। তাই একটু বেশি এসপিএফের সানস্ক্রিন লাগাবেন বেরোনোর অন্তত আধ ঘন্টা আগে।

ত্বক পরিষ্কার: এখন বাড়ি ফিরে হ্যান্ড ওয়াশ তো মাস্ট। হাতের পাশাপাশি মুখের ত্বকও অবশ্যই পরিষ্কার করবেন ফেসওয়াশ দিয়ে, যাতে বাইরের ধুলোময়লা ও তৈলাক্ত পদার্থ রোমকূপের মুখ বন্ধ করে দিতে না পারে। ত্বকের চরিত্র অনুযায়ী ফ্লোরা'জের ফ্রুট ফেসওয়াশ বা গোল্ড ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে। অন্য কোনও ভাল ব্র্যান্ডের ফেসওয়াশেও মুখ পরিস্কার করতে পারেন, তবে তা যেন ত্বকের চরিত্র অনুযায়ী হয়।

ভেজ পিল: ত্বকের জেল্লা ফেরাতে 'ভেজ পিল'-এর কোনও জুড়ি নেই। ত্বককে ভেতর থেকে পরিস্কার করে এবং চটপট ত্বকের স্বাভাবিক ঝলমলে রূপ ফিরে আসে। ভেজ পিল ট্রিটমেন্ট ভাল কোনও বিউটি পার্লারে করাবেন। নাহলে হিতে বিপরীত হবে।

সি-উইড মাস্ক: ত্বক একেবারে প্রাণহীন, কালচে, রুক্ষ হয়ে গেলে ভাল ফল মিলবে সি-উইড মাস্কে। চোখের চারপাশে, মুখে, গলায় এই মাস্ক লাগানো হয়। কার ত্বকে কতক্ষণ লাগাতে হবে, তা বিউটিথেরাপিস্ট বলে দেবেন। এতে মিনারেলস থাকে বলে খুব তাড়াতাড়ি কালো ছোপ, সান ট্যান দূর হয়। ন্যাচরাল গ্লো ফিরে আসে। তবে সেই একই কথা, নির্ভরযোগ্য পার্লারে করাবেন।

ফেসিয়াল ট্রিটমেন্ট: আমার ফ্লোরাজের  একটা সিগনেচার ফেস ট্রিটমেন্ট আছে, যাতে ইনস্ট্যান্ট ত্বকের হেলদি লুক ফিরে আসে। সেটা হল অরগ্যানিক ফেসিয়াল ট্রিটমেন্ট। এটা পুরোটাই ফ্রুট জুস দিয়ে করা হয়। সঙ্গে গোল্ড জেল, গ্রিন টি মাস্ক ব্যবহার করা হয়। এটা মাসে এক বার করালে মুখের হেলদি গ্লো বজায় থাকবে। তবে প্রথমেই বলেছি, শুধু মাসে একবার ফেসিয়াল করলেই হবে না। নিয়মিত যত্ন নিতে হবে।

বাড়িতেই তৈরি করুন জেল্লাদার ফেস প্যাক

আমাদের ঠাকুমা-দিদিমারা তো বিউটি পার্লারে যেতেন না, কিন্তু তাঁদের ত্বক ছিল ঝলমলে মসৃণ। কারণ তাঁরা ঘরোয়া নানা উপাদানে রূপচর্চা করতেন। তাঁদের থেকে পাওয়া কিছু ঘরোয়া ফেস প্যাক দিলাম আপনাদের, যা ত্বকের স্বাস্থ্য ধরে রাখবে।

প্রথম ফেসপ্যাক: দু'চামচ বেসন, দু'চামচ গোলাপ জল ও এক চামচ টমেটোর রস মিশিয়ে ত্বকে লাগান। কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ঝটপট জেল্লা ফিরবে।

দ্বিতীয় ফেসপ্যাক: মুখের কালচে ছোপ তাড়াতে খুব ভাল কাজ করে দুধ-হলুদের প্যাক। দু'চামচ দুধ, এক চামচ ময়দা, দু ফোঁটা অলিভ অয়েল ও এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে গলায় লাগান। কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা এক দিন অন্তর করবেন। কালো ছোপ চলে যাবে। আর নতুন করে পড়বে না।

তৃতীয় ফেসপ্যাক:  কয়েক টুকরো পাকা পেঁপে, এক চামচ মধু ও এক চামচ ওটস ভাল করে মিশিয়ে মুখে-গলায় লাগান। কুড়ি মিনিট পর ক্লক ওয়াইজ আলতো হাতে মাসাজ করুন।ধুয়ে ফেলুন। ফিরে পাবেন জেল্লাদার ত্বক।

চতুর্থ ফেসপ্যাক: যাঁদের সান ট্যান খুব বেশি হয়েছে তাঁরা এই প্যাক লাগালে ভাল ফল পাবেন। এক চামচ লেবুর রস, এক চামচ টমেটোর রস ও এক চামচ মধু মিশিয়ে লাগান। আধ ঘণ্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

ফেস স্ক্রাবার: ডেড সেল বা মৃত কোষ জমলেও ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। বাড়িতে নিয়মিত একটা স্ক্র্যাবার ব্যবহার করুন। দু'চামচ চালের গুঁড়ো, দু'চামচ দুধ ও এক চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে লাগান। কুড়ি মিনিট রেখে আলতো হাতে ক্লক ওয়াইজ মাসাজ করুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

ত্বকে জেল্লা আনতে সুষম খাবার খেতে হবে

আমরা প্রতিদিন যে খাবার খাই, তা যেন স্বাস্থ্যসম্মত হয়। বিশেষ করে প্রোটিন, ভিটামিন ও মিনারেলসের ঘাটতি যেন না হয়, সেদিকে নজর দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট, ফ্যাট রোজ খাওয়া চলবে না। ভাজাভুজি, চিনি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড বেশি খাওয়া চলবে না। প্রচুর শাকসবজি, ফল, বাদাম, টক দই, ডিমের সাদা অংশ, মাশরুম-- ইত্যাদি ডায়েটে থাকা চাই। আসলে প্রোটিন ও ফাইবারের ব্যালেন্স ঠিক থাকলেই শরীরের ভেতরের স্বাস্থ্য ভাল থাকবে। ভেতরের স্বাস্থ্য ভাল হলে বাইরের ত্বকে তার প্রভাব পড়বে অর্থাৎ ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল।

আর যেটা খেতেই হবে তা হল জল, শরবত, ফলের রস, ডাবের জল। এতে ত্বকে শুষ্কতা আসবে না। মসৃণ থাকবে।

জেল্লাদার ত্বকের জন্য মন ভাল রাখতে হবে

শরীর ও মন দুয়েরই প্রভাব পড়ে আমাদের ত্বকে। তাই শরীরের পাশাপাশি মন ভাল রাখতেই হবে। এর জন্য নিয়মিত হালকা ফ্রি-হ্যান্ড, প্রাণায়ম বা যোগব্যায়াম করা দরকার। এতে মেন্টাল স্ট্রেস কমে, কনসেনত্রেশন বাড়ে, সেলফ কনফিডেন্স আসে। মন চাঙ্গা থাকলে ত্বকও তরতাজা থাকে। তাই কাজের বাইরে যা ভাল লাগে তাই করুন। বই পড়ুন, গান শুনুন, গল্প করুন প্রিয়জনদের সঙ্গে। দেখবেন আপনার ত্বকের সঙ্গে ব্যক্তিত্বও জ্বলজ্বল করছে।

যোগাযোগ: ফ্লোরাজ বিউটি পার্লার, ২৯ লেক রোড, কলকাতা ২৯। ফোন: 98301 81414 

হাতে আধ ঘণ্টা সময় আর ব্যাগে সাড়ে পাঁচশো টাকা আছে কি? করিয়ে নিন ফিল গুড বডি ম্যাসাজ 


```