শেষ আপডেট: 2 November 2021 08:17
ধন মানে সম্পদ আর তেরস কথার অর্থ হল ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩তম দিন পালন করা হয় ধনতেরস। এই উৎসব দীপাবলির আগের দিন ধনত্রয়োদশী বা ধনতেরস হিসেবে পালন করা হয়।
কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়েই সূচনা হয় দীপাবলি উৎসবের। আর কার্তিক মাসের শুক্ল-পক্ষে, দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়।
ধনতেরসের দিন শুধু সোনা কিনলেই হবে না, এই উৎসবের রয়েছে বেশ কিছু নিয়মও।
এই দিন অর্থভাগ্যে উন্নতি আনতে লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়। দেশের বিভিন্ন জায়গায় এই পুজো বিভিন্নভাবে পালন করা হয়।
এইদিনে সোনা, রূপো বা গয়না কেনার প্রচলন বেশি থাকলেও অনেকেই এই দিনে বাড়ির অন্যান্য জিনিসপত্র কেনেন। এই দিনেই কুবের তাঁর আরাধ্যা দেবী লক্ষ্মীর পুজো করে ধনপতি হয়েছিলেন। সেই থেকেই বিশেষ এই তিথিতে ধনসম্পদ বৃদ্ধির আশায় পালন করা হয় ধনতেরস।
ধনতেরসের দিন কী কিনবেন?
- যাঁরা সোনা-রুপোর গয়না কিনতে পারবেন না তাঁরা সোনা বা রুপোর মুদ্রা কিনুন।
- এই দিন ধনদেবতা কুবেরের পুজো করা হয়। পুরাণ বলছে, কুবেরকে সন্তুষ্ট করার উপায় রুপোর সামগ্রী দান।
তাই তাঁকে সন্তুষ্ট করতে একটুকরো রুপো যদি ঘরে কিনে এনে রাখা হয় তাহলে সুখ-সমৃদ্ধি-শ্রী-যশ আপনার ঘরে বাঁধা থাকবে।
- যাঁরা বাসন কেনেন তাঁরা পিতল আর রুপোর বাসন কিনুন। সমৃদ্ধি বাড়বে।
- পুরাণ মতে, ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় পূর্ণ কলস হাতে উঠেছিলেন। তাই জল রাখার পাত্র অর্থাৎ কলসি এই বিশেষ দিনে কেনা অতি শুভ।
- এইদিন ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশ পুজোর পাশাপাশি খাতা পুজো করেন। ব্যবসার উন্নতির জন্য।
- মাটির ছোট প্রদীপে ঘি দিয়ে প্রতি ঘরে অন্তত একটি করে জ্বালান।-
লক্ষ্মী দেবীর শ্রী যন্ত্র এই দিন অনেকেই ঘরে স্থাপন করেন।
- গয়না, বাসন, কলসি ছাড়াও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সি, ডিনার সেট বা ফার্নিচারও কিনতে পারেন।
- এইদিন বাহন কেনাও অতি শুভ। তাই চাইলে অন্তত দু-চাকার বাহন ঘরে নিয়ে আসুন। .
- চঞ্চলা লক্ষ্মীকে অচলা করতে এদিন অনেকেই কড়ি কেনেন। কারণ, দেবী লক্ষ্মীর নাকি কড়ি বড় প্রিয়।
- দেবীর আরেকটি পছন্দের জিনিস গোটা ধনে। এই দিন সেটাও কিনতে পারেন।
- ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও শুভ। কথিত আছে, ঝাড়ু দরিদ্রতা দূর করে।
কী কিনবেন না?
- এইদিন কাচের জিনিস কিনবেন না।
- কালো রঙের কোনও জিনিস কিনবেন না।
- কাঁচি-ছুরি বা কোনও ধারালো অস্ত্র কিনবেন না।
ধনতেরস স্পেশাল টোটকা
একটি ছোট ঘটে নতুন কেনা ধাতু বা গয়না নিয়ে তাতে সামান্য চাল, সুপারি, ১৩ টি পদ্মবীজ, গঙ্গাজল, দিয়ে উপর থেকে ফুল, সোনা বা রুপোর কয়েন রাখতে হবে।
বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে রঙ্গোলি দিতে হবে।
লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকতে হবে।
দেবীকে আহ্বান করে অকাল মৃত্যু ঠেকাতে এদিনে যমরাজের উদ্দেশ্যেও জ্বালানো হয় প্রদীপ।
- ধনতেরসের আগে ঘরদোর পরিচ্ছন্ন রাখুন।
পরিচ্ছন্ন ঘরে দেবী লক্ষ্মী আর কুবেরের পুজো করুন।
- নতুন বাসন কিনে তাতে একটু মিষ্টি রেখে ঘরে তুলুন। খালি বাসন ঘরে তুলতে নেই।.
- এই দিন ঋণ করবেন না বা ঋণ দেবেন না।
লেখক বিশিষ্ট জ্যোতিষী
যোগাযোগ 9163492625/9830763873