
শেষ আপডেট: 27 October 2023 19:27
আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী আমাদের মেকআপ বাছতে হয়। এখানে প্রায় সারা বছরই গরমকাল। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে। তাই ওয়াটারপ্রুফ মেকআপে হাত বাড়াতেই হয়। বেস মেকআপ ওয়াটারপ্রুফ লাগালেও আই মেকআপ সবসময় ওয়াটারপ্রুফ না লাগালেও চলে। যদি একান্তই রোজ ওয়াটারপ্রুফ আই মেকআপ করতে হয় তাহলে কয়েকটা সতর্কতা নিতে হবে।
• ওয়াটারপ্রুফ মাসকারা ও আইলাইনারে থাকা কেমিক্যালস আই ল্যাশ ও আই লিডে বসে যায়। শুধু জলের ঝাপটা দিয়ে ধুলে বা ফেস ওয়াশ দিয়ে ধুলে তা পুরোপুরি পরিস্কার হয় না। এমনকী সাধারণ আই মেকআপ রিমুভার দিয়ে পরিস্কার করলেও মেকআপ থেকে যায়। তাই সাধারণ নয়, ওয়াটারপ্রুফ আই মেকআপ স্পেশাল রিমুভার দিয়ে চোখের মেকআপ তুলবেন।

• চোখের ত্বক খুব কোমল। জোরে ঘষে মেকআপ তুললে রিংকলস পড়বে। আইল্যাশও ঝরে যাবে।
• আইল্যাশ কেয়ার লোশন ও আন্ডার আই ক্রিম মাস্ট। নিয়মিত লাগাতে হবে।

এই সতর্কতা মেনে চললে চোখের চারপাশের ত্বক, চোখের পাতা এবং চোখ ভাল থাকবে।