Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নাছোড় খুসকি? মুক্তির ঘরোয়া উপায় জানুন বিশেষজ্ঞের কাছে 

স্ক্যাল্প ড্রাই বা অয়েলি যাই হোক, রোজ শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ও চুল খুব ভালো করে ধুতে হবে।

নাছোড় খুসকি? মুক্তির ঘরোয়া উপায় জানুন বিশেষজ্ঞের কাছে 

শেষ আপডেট: 26 October 2023 16:34

গৌরী বোস 
এস্থেটিশিয়ান, মেকআপ ডিজাইনার 

আমাদের ত্বক তিন রকম যেমন -ড্রাই,অয়েলি, নর্মাল। সেইভাবেই আমাদের মাথার স্ক্যাল্পও তিন ধরনের। ত্বকের ক্ষেত্রে নর্মালদের সমস্যা কম। স্বাভাবিক ত্বক যাঁদের ,তাঁদের ব্রণ, ব্ল্যাক হেডস,কালচে ছোপ-এইসব সমস্যায় সাধারণত পড়তে হয় না। চুলের ক্ষেত্রেও তাই। খুব ড্রাই বা অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্প যাঁদের, তাঁদেরই খুসকির সমস্যা বেশি। তাই খুসকিও দু'রকম - ড্রাই ও অয়েলি।

 সিজন চেঞ্জের সময় খুসকি বাড়ে 

অক্টোবর শেষ হয়ে এল। বাতাসে শীতের আমেজ। ত্বকে টান পড়তে শুরু করেছে। স্ক্যাল্পেও শুষ্কতা আসছে। এই সময় ড্রাই স্ক্যাল্প যাঁদের, তাঁদের খুসকির সমস্যা খুব বাড়ে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সাদা গুঁড়োর মতো ঝরে পড়ে। যাঁদের খুব বেশি ড্রাই স্ক্যাল্প তাঁদের চুল থেকে খুসকি এমনিই ঝরে পড়ে। ডিপ কালারের পোশাক পরলে অপ্রস্তুত হতে হয়।

আবার খুব অয়েলি স্ক্যাল্প যাঁদের তাঁদের খুসকি তেল চিটচিটে হয়। মাথায় আটকে থাকে। শ্যাম্পু করলেও যেতে চায় না। চুলে দুর্গন্ধ হয়। আরও একটা ব্যাপার হল তৈলাক্ত খুসকি বাড়লে ব্রণ অ্যাকনের সমস্যা বাড়ে। কাজেই দু'ধরনের খুসকি থেকে মুক্তি পেতে হলে কিছু নিয়ম মানতে হবে। 

Oily Scalp Dandruff: Causes And DIY Treatments At Home – MyCocoSoul

খুসকি থেকে মুক্তির উপায় কী?

•স্ক্যাল্প ড্রাই বা অয়েলি যাই হোক, রোজ শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ও চুল খুব ভালো করে ধুতে হবে।

• অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু রোজ লাগালে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। সপ্তাহে দু'দিন এই শ্যাম্পু আর বাকি দিনে সাধারণ শ্যাম্পু ব্যবহার করুন।

• খুসকিতে স্ক্যাল্পে এবং মাথার ওপরের চুলে প্রতিদিন কন্ডিশনার লাগাবেন না। সপ্তাহে একবার কন্ডিশনার লাগাতে পারেন।

Easy Ways to Apply Apple Cider Vinegar to Hair: 9 Steps 

ঘরোয়া উপায়ে খুসকি থেকে মুক্তি

 ঘরোয়া একটা উপায়ে খুসকি থেকে মুক্তি মিলতে পারে।  দু'ধরনের খুসকিতেই এটা করা যেতে পারে।

•এক চামচ ভিনিগার, এক চামচ অ্যালোভেরা জেল, দু চামচ গোঁড়ালেবুর রস, এক চামচ লেবুর খোসা বাটা মিশিয়ে রোজ স্নানের আগে স্ক্যাল্পে লাগান।

• কুড়ি মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পরপর সাতদিন করবেন।

• এতে খুসকি কমবে। এরপর একদিন অন্তর করবেন। তারপর সপ্তাহে দু'দিন। দেখবেন নাছোড় খুসকিও কন্ট্রলে থাকবে।

Rmayra Aloe Vera Gel for Skin Care, Packaging Size: 10 Kg To 200 Kg


```