Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বড়দিনের আগে কলকাতা মেতে উঠল ডাক ফেস্টিভ্যালে! জানেন কোথায় হচ্ছে

বড়দিনের আনন্দ আর নতুন বছর আসার অপেক্ষাকে স্বাগত জানাতে কলকাতার বেশ কিছু রেস্তোরাঁতে শুরু হয়ে গেছে ডাক ফেস্টিভ্যাল। 

বড়দিনের আগে কলকাতা মেতে উঠল ডাক ফেস্টিভ্যালে! জানেন কোথায় হচ্ছে

শেষ আপডেট: 19 December 2023 19:18

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হল উৎসবের শহর, উৎসব উদযাপনের শহর ফলে সারাবছরই কিছু না কিছু লেগেই আছে। ইতিমধ্যেই বড়দিনের আগে সেজে উঠেছে শহর কলকাতা । আর বড়দিন চলে আসা মানে নিউ ইয়ার একদম দোরগোড়ায়। বড়দিনের আনন্দ আর নতুন বছর আসার অপেক্ষাকে স্বাগত জানাতে কলকাতার বেশ কিছু রেস্তোরাঁতে শুরু হয়ে গেছে ডাক ফেস্টিভ্যাল। 

• চাওম্যান
অন্যতম জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁ চাওম্যান গত ১৩ বছর ধরে মানুষকে অথেনটিক চাইনিজ খাবার খাইয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরেও ডিসেম্বরের ১২ তারিখ থেকে চালু হয়ে গেছে তাদের একমাস ব্যাপী শীতকালীন খাদ্য মেলা। যার মূল আকর্ষণ ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল।

স্যুপ থেকে শুরু করে স্টার্টার, মেন কোর্স, কী নেই এই ফেস্টিভ্যালে। চিন এবং তার আশেপাশের অঞ্চলের বেশ কিছু জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন ডিশ রাখা হয়েছে এই বছরের মেনুতে। রয়েছে ডাক মিট স্যুপ উইথ মাশরুম। স্টার্টারে রয়েছে ডাক মিট বাও, ক্রিস্পি ফ্রায়েড ডাক ট্রায়াঙ্গেলস, থাই স্টাইল অ্যারোমেটিক ডাক, মঙ্গোলিয়ান চিলি ডাক। থাকছে নতুন ধরনের ডিশ রোস্টেড ম্যাঙ্গো ডাক ইন লেমন সস, স্পাইসি ডাক ইন গার্লিক সস, ক্যান্টোনিজ স্টাইল রোস্টেড ডাক উইথ স্ক্যালিয়নস, রোস্টেড ডাক ইন ব্যাম্বু শুট, বাটার চিলি গার্লিক ডাক মিট নুডুলস, প্যান ফ্রায়েড ডাক নুডুলস, ডাক মিট এগ মেইফুন, রোস্টেড ডাক ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু।

ইতিমধ্যেই এই ডাক ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। দুজনের খরচ পড়বে মোটামুটি ১৫০০ টাকা। তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে যান আপনার বাড়ির কাছাকাছি কোনও চাওম্যানের আউটলেটে ,আর মেতে উঠুন ডাক ফেস্টিভ্যালে। 

• চ্যাপ্টার ২ 
কলকাতার অন্যতম জনপ্রিয় রেট্রো ডাইনিং রেস্তোরাঁ চ্যাপ্টার ২। তাই শীতের আমেজকে গায়ে মেখে বড়দিন এবং নতুন বছরকে স্বাগত জানাতে চ্যাপ্টার ২ রেস্তোরাঁতেও শুরু হয়ে গেল উইন্টার ফেস্টিভ ফিস্ট। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শীতকালীন খাবারদাবার বিশেষত সারা দুনিয়ার ক্রিসমাস স্পেশ্যাল ক্যুইজিন পাওয়া যাবে এখানে।

ভেজ এবং ননভেজ দুধরনের খাবারই পাবেন এই ফেস্টিভ্যালে। রোস্টেড টার্কি ইন ক্যানবেরি/পমাগ্রেনেড সস, সিজলিং রোস্টেড টার্কি ইন রোজমেরি সস, স্টাফড টার্কি ব্রেস্ট ইন রেড ওয়াইন সস, সেজ অ্যান্ড অরেঞ্জ রোস্ট টার্কি, স্টাফড পর্ক বেলি উইথ অ্যাপেল গ্লেজ, বভেরিয়ান মিট লোফ ইন রেড ওয়াইন জুস, লবস্টার থার্মিডর, ব্রকোলি অ্যান্ড কলিফ্লাওয়ার ক্যাসারোল, কটেজ চিজ স্টেক এবং ভেগান ফ্রেঞ্চ অনিওন স্যুপ।

এছাড়া বড়দিনের কথা মাথায় রেখে রয়েছে রিচ প্লাম কেক এবং অ্যাপেল পাই উইথ আইসক্রিমও। ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গেছে, চলবে জানুয়ারির ১৪ তারিখ পর্যন্ত। দুজনের খরচ পড়বে  ১৫০০ টাকার মতো।খাওয়া দাওয়া, রেট্রো মিউজিক আর নানা ধরনের খাবার চেখে দেখতে গেলে পৌঁছে যেতে হবে চ্যাপ্টার ২ রেস্তোরাঁতে।


```