Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বড়দিনের বড় মেনু সাজিয়েছে শহরের বড় হোটেলগুলি, ডিনার-ব্রাঞ্চে আকর্ষণীয় বুফে

বড়দিনের আর মাত্র কয়েক দিন বাকি। বিভিন্ন হোটেলে এখন সাজো সাজো রব। লঞ্চ করছে রকমারি মেনু, ক্রিসমাস স্পেশাল হ্যাম্পার (Christmas Special Menu)। চলুন দেখা যাক, কোথায় কী মিলবে। খোঁজখবরেচৈতালি দত্ত। তাজ বেঙ্গল তাজ বেঙ্গলের ক্যাল ২৭, দ্য

বড়দিনের বড় মেনু সাজিয়েছে শহরের বড় হোটেলগুলি, ডিনার-ব্রাঞ্চে আকর্ষণীয় বুফে

শেষ আপডেট: 20 December 2022 10:36

বড়দিনের আর মাত্র কয়েক দিন বাকি। বিভিন্ন হোটেলে এখন সাজো সাজো রব। লঞ্চ করছে রকমারি মেনু, ক্রিসমাস স্পেশাল হ্যাম্পার (Christmas Special Menu)। চলুন দেখা যাক, কোথায় কী মিলবে। খোঁজখবরেচৈতালি দত্ত।

তাজ বেঙ্গল

তাজ বেঙ্গলের ক্যাল ২৭, দ্য গ্রিল বাই দা পুল, দ্য জংশন, সোনারগাঁও, চিনশ্রী, সুক-এ পালিত হবে ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ্। রাত ৮টা থেকে শুরু হবে খাওয়াদাওয়া।

ক্যাল ২৭-এ মিলবে বুফে, ক্রিসমাস গুডিজ এবং বিশেষ কিছু বেভারেজ।

খরচ: ৩১৫০ টাকা+কর (১জন)। তবে ছোটদের জন্য খরচ পড়বে ১৫০০ টাকা+কর (১জন)।

দ্য গ্রিল বাই দা পুল-এ মিলবে গালা বুফে লাইভ গ্রিলস, ক্রিসমাস গুডিজ, বেভারেজ ইত্যাদি।

খরচ: ৩৯৫০ টাকা+কর (১জন)। বাচ্চাদের ক্ষেত্রে খরচ পড়বে ১৭৫০ টাকা+কর (১জন)।

দ্য জংশনে গ্লোবাল সিগনেচার-এ অ্যাপেটাইজারের সঙ্গে মিলবে বেভারেজ। উপরি পাওনা হিসেবে থাকবে লাইভ মিউজিক উইথ ডিজে।

খরচ: ৪২০০ টাকা+ কর জন প্রতি খরচ পড়বে। কাবানা নিলে খরচ একটু বেশি। কাবানা প্রতি খরচ পড়বে ১২ হাজার টাকা+কর ।

সোনারগাঁও, চিনশ্রী, সুক-এ মিলবে কমপ্লিমেন্টারি বেভারেজের সঙ্গে ফোর কোর্স মিল।

খরচ: ৪২০০ টাকা+কর (১ জন)।

শর্তাবলি প্রযোজ্য।

এছাড়াও ২৫ ডিসেম্বর ক্যাল ২৭, দ্য গ্রিল বাই দা পুলে মিলবে ব্রাঞ্চ। এক্ষেত্রে বুফেতে থাকবে লাইভ গ্রিল, সি ফুড, রোস্ট, ডেজার্ট।

যোগাযোগ: ০৩৩ ৬৬ ১২ ৩৩০২

তাজ সিটি সেন্টার নিউ টাউন

সামিয়ানা, ওয়াইকিকি ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ্ পালিত হবে সন্ধ্যে ৭.৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত।

সামিয়ানা-তে মিলবে ডিনার বুফে, বেভারেজ, লাইভ মিউজিক।

খরচ: বেভারেজ সমেত ২৫০০ টাকা+কর (১ জন) তবে মকটেল সমেত ২০০০ টাকা+কর (১ জন)।

ওয়াইকিকি-তে মিলবে লাইভ ব্যান্ড এবং ডিজে-র সঙ্গে এশিয়ান স্ট্রিট ফুড, বেভারেজ।

২৫ ডিসেম্বর সামিয়ানাতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চেরও আয়োজন করা হয়েছে।

শর্তাবলি প্রযোজ্য।

যোগাযোগ: ৬২৯২২৮৮৫৬৩

ভিভান্তা

এঁদের স্বোয়ার্ল-এ ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ফেস্টিভ হ্যাম্পার্স, ক্রিসমাস গোর্মেট গুডিজ পাওয়া যাবে। এছাড়াও এখানে মিলবে পাম পুডিং, স্টোলেন ব্রেড ইত্যাদি। যা এখান থেকে কেনার সুযোগ রয়েছে।

খরচ: ১৫০০ টাকা+কর।

এছাড়াও ২৪ ডিসেম্বর ক্রিসমাস পালিত হবে মিন্টে। উল্লেখযোগ্য মেনু রোস্টেড বাটার বল টার্কি উইথ ক্র্যানবেরি সস, পাম পুডিং ইত্যাদি যা বুফে ডিনারে মিলবে।

খরচ: ১৭০০ টাকা+কর (১ জন)।

২৫ ডিসেম্বর মিন্টে থাকছে ক্রিসমাস ডে স্পেশাল ব্রাঞ্চ আইটেম। এছাড়াও ডিনারে মিলবে স্পেশাল বুফে আইটেম।

খরচ: ১৭০০ টাকা+কর (১ জন)।

যোগাযোগ: ০৩৩ ৬৬৬৬০০০০

রাজকুঠির আইএইচসিএল সিলেকশনস

এঁদের কোর্ট ইয়ার্ডে ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ্ উপলক্ষে বিশেষ ডিনার বুফে আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য মেনু রোস্টেড টার্কি উইথ ট্র্যাডিশনাল ক্র্যানবেরি সস, চিলি গার্লিক মাস্টার্ড ম্যারিনেটেড সাকলিংক পিগ উইথ অ্যাপেল সস ইত্যাদি। লাইভ মিউজিক এবং বেভারেজের সঙ্গে উপভোগ্য হয়ে উঠবে।

খরচ: ২৯৯৯ টাকা+কর (১ জন)।

ক্রিসমাস ডে অর্থাৎ ২৫ ডিসেম্বর কোর্ট ইয়ার্ডে ব্রাঞ্চ মেনুর পাশাপাশি থাকবে বারবিকিউ ক্রিসমাস ডিনার।

শর্তাবলি প্রযোজ্য।

যোগাযোগ: ৬২৮৯৪৬১৯৭২


```