দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসম্মত কিন্তু সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে কলকাতাকে মাতাতে প্রস্তুত বিঞ্জ বেফিকার (binge befikar)। চলছে দুর্গাপুজো বা নবরাত্রি। দেবী দুর্গার ন'টি অবতারের পূজা চলছে এই ন'দিন ধরে। এই নবরাত্রিতে অনেকেই ব্রত পালন করেন, উপবাস করেন, নিরামিষ খাবার খান।
নিরামিষাশী ভারতীয়রা এই দিনগুলিতে মাছ, মাংস কিংবা পেঁয়াজ-রসুন খান না, অথচ পুজোর দিনে সুস্বাদু ও ভাল খাবারের খোঁজও চলতে থাকে। তাদের জন্যই বিঞ্জ বেফিকার। শুধু নিরামিষই নয়, তাদের বিশেষ নবরাত্রি মেনু বানানো বিশেষ সৈন্ধব লবণ দিয়ে। কারণ যাঁরা খুব কঠোর ভাবে ব্রত পালন করেন, তাঁরা শুধু খনিজ লবণই খান নবরাত্রি উৎসবের সময়ে।
বিঞ্জ বেফিকারের নবরাত্রি মেনুতে রয়েছে সাবুদানার খিচুড়ি, টাটকা ফল ও দই, সাবুদানা বড়া, সিঙ্গারা, আলুর পরোটা ইত্যাদি। মেনুতে আরও রয়েছে পনির রোল, আলু রসদার, কুট্টু কি পুরি এবং দই মিল। সমস্ত পদের দাম ৩০৫ থেকে ৩৬০ টাকার মধ্যে। এছাড়াও বিঞ্জ বেফিকারের নবরাত্রি স্পেশাল থালিতে আছে সাবুদানার খিচুড়ি, সাবুদানার বড়া, শাকারকান্ডি চাট কলা, চানা কি সব্জি, সিঙ্গারা, আলু পরোটা ও টাটকা ফল। এর মূল্য ৪৫১ টাকা। সকাল আটটা থেকে রাত দশটার মধ্যে পাওয়া যাবে এই খাবার।
বিঞ্জ বেফিকারের প্রতিষ্ঠাতা আনিশা মোহতা জানাচ্ছেন, "নবরাত্রি মানেই সম্পূর্ণ বিশ্রাম, আরাম আর উপবাস। ধ্যান, প্রার্থনা এবং অন্যান্য আধ্যাত্মিক রীতিনীতি এ সময় পালিত হয়। এসময় বিশেষ উপভোগের জন্য চাই পেঁয়াজ-রসুন, মাছ, মাংস ছাড়া খাবার। আমরা এই নিয়ে দ্বিতীয় বার নবরাত্রি মেনু নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য কলকাতার বেশ বড় সংখ্যক ভক্ত, যাঁরা ন'দিন ধরে নবরাত্রি পালন করেন। এই নিরামিষ পদগুলি নিশ্চিতভাবেই মানুষের মন ও রসনা তৃপ্ত করবে। আমাদের ব্র্যান্ড মানেই স্বাস্থ্যের সঙ্গে স্বাদ। নবরাত্রি স্পেশাল মেনু অবশ্যই সমস্ত উপোসী আত্মাকে তৃপ্তি দেবে।"
শহরের নামী ফুড ব্র্যান্ড বিঞ্জ বেফিকার ২০১৯ সালের নভেম্বর মাসে আত্মপ্রকাশ করেছিল। পুষ্টি ও স্বাদের মেলবন্ধনে অভূতপূর্ব এক উদ্যোগ। এই ব্র্যান্ড আগেই টালিগঞ্জে উদ্বোধন করেছে ক্লাউড কিচেনের। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। এর পরে হ্যারিংটন স্ট্রিট এলাকাতেও কিচেন খুলেছে তারা।
'বিঞ্জ বেফিকার' এই নামটাই বুঝিয়ে দিচ্ছে যে এই ব্র্যান্ডের লক্ষ্য কলকাতার সেইসব খাদ্য রসিকরা, যাঁরা অবিরাম খেতে চান অথচ তা যেন স্বাস্থ্যসম্মত হয়, এ বিষয়েও তাঁদের মাথাব্যথা আছে। এখানকার খাবার ঘি, চিনি, মাখন ও গ্লুটেন থেকে মুক্ত। এই ব্র্যান্ড ইতিমধ্যেই কিটো, ভেগান এবং গ্লুটেন-ফ্রি দেশীয় রেসিপি তৈরি করেছে।
সুইগি এবং জোমাটোর মাধ্যমে তো বটেই, সরাসরি কিচেন থেকেও এই খাবার আপনি অর্ডার করতে পারেন। ভক্তদের জন্য বিঞ্জ বেফিকার প্রতি মিলে দিচ্ছে ২৫ শতাংশ ছাড়। যোগাযোগ: ৯৮৩০২২৯১৫৬ (টালিগঞ্জ) এবং ৯৮৩০৬০৩২৬৪ (হ্যারিংটন স্ট্রিট)। অর্ডার করার আরও একটি নম্বর হল: ৯৮৩০৫৮০৩৯