Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতার সেরা শীতকালীন খাবারগুলো খেয়েছেন তো!

শীত থাকতে থাকতে এই খাবারগুলো না খেলে কলকাতার একটা গুরুত্বপূর্ণ দিক অনাস্বাদিত হয়ে থাকবে। 

কলকাতার সেরা শীতকালীন খাবারগুলো খেয়েছেন তো!

শেষ আপডেট: 4 January 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শীতকাল মাত্র ক’দিনের অতিথি। তার মধ্যেই এই শীতকালকে প্রাণ ভরে উপভোগ করতে চায় শহরের মানুষ। বড়দিন, নিউ ইয়ার, জায়গায় জায়গায় মেলা, নতুন গুড়, পুলি পিঠে, নিহারি, কড়াইশুঁটির কচুরি সবমিলিয়ে শীতকাল ক্ষণস্থায়ী হলেও জমজমাট। মহানগরী কলকাতার অলিতে গলিতে লুকিয়ে আছে মন ভাল করা কিছু খাবারের দোকান। শীত থাকতে থাকতে এই খাবারগুলো না খেলে কলকাতার একটা গুরুত্বপূর্ণ দিক অনাস্বাদিত হয়ে থাকবে। 

প্লাম কেক

শীতকালে বড়দিনের দৌলতে কেক খাওয়া হয়েই যায়। সারাবছর টুকটাক কেক খেলেও বড়দিনের বা বলা ভাল, শীতকালের কেকের একটু যেন ভিন্ন স্বাদ ছুঁয়ে যায় জিভে। নানা কেকের মধ্যে এই সময়ের অন্যতম হল প্লাম কেক। কাজুবাদাম, কিশমিশ, আমন্ড, ওয়ালনাট মেশানো নরম গরম কেক, মুখে দিলেই গলে যাবে। একবার এই প্লাম কেক খেলে সেই স্বাদ ভোলা অসম্ভব। যেতে পারেন পার্ক স্ট্রিটের ফ্লুরিজে বা নিউ মার্কেটের নাহুমসে। তাছাড়া নিউ মার্কেটে রয়েছে ইম্পেরিয়াল কেক শপ সেখানকার প্লাম কেক অবশ্যই ট্রাই করুন। 

কড়াইশুঁটির কচুরি আর আলুর দম

কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ছাড়া শীতকাল অসম্পূর্ণ। সেটা বাড়িতে বানানো হোক বা কলকাতার পুঁটিরামের। শীতকালের অন্যতম ভাল লাগা সবজি মটরশুঁটি দিয়ে বানানো হয় এই কচুরি। ভেতরে মটরশুঁটির পুর ভরে বেলে ছাঁকা তেলে ভাজা গরম গরম কচুরি আর আলুর দম। স্বর্গীয় সুখের কাছাকাছি পৌঁছে যাওয়া। কোথায় পাবেন? যেতে পারেন কলেজ স্ট্রিটের পুঁটিরাম, বালিগঞ্জ প্লেসের টেস্টি কর্নার অথবা বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের যে কোনও আউটলেটে। 

ফুলকপির শিঙাড়া  

শীতকালে প্রতি ঘরে ঘরে সপ্তাহে একদিন হলেও যে সবজি দিয়ে তরকারি হবেই সেটা হল ফুলকপি। তবে ফুলকপি শুধু তরকারিতে নয় শিঙাড়াতেও অনবদ্য। শীতকালে খাওয়ার মতো আরও একটি অপূর্ব পদ হল এই ফুলকপির শিঙাড়া। এমনিতে তো শিঙাড়ার ভিতরে আলুর পুরই ভরা থাকে। তবে শীতকালে ফুলকপির শিঙাড়ার স্বাদের তুলনা হবে না। মরশুমি এই খাদ্যটি শহরের প্রায় সর্বত্রই মেলে। তবে বেশি ঘোরাঘুরি না করে সটান চলে যেতে পারেন, কলেজ স্ট্রিটের পুটিরাম, শরৎ বোস রোডের মৃত্যুঞ্জয় ঘোষ অ্যান্ড সনস বা বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের দোকানে।

মিন্স পাই

বহু পুরনো এই বেকারির দোকানের কর্ণধার একজন ইহুদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে নাহুমস কেক, পেস্ট্রি, প্যাটিস বানিয়ে আসছে। এখানকার বিখ্যাত মিন্স পাই এবং লেমন টার্ট না খেলে বেশ চমৎকার একটা স্বাদ হাতছাড়া হয়ে যাবে নিশ্চিত। নিউ মার্কেটের এই দোকানে বড়দিনের কয়েক সপ্তাহ আগে থেকে রীতিমতো লাইন পড়ে যায় কেক, প্যাটিসের জন্য। তাই শীতকালে কলকাতা ভ্রমণে বেরোলে নাহুমসে একবার ঢুঁ মেরে আসুন চট করে।  

নিহারি

আমিষ খেতে যারা ভালবাসেন তাঁদের জন্য ঠান্ডার দিনে একবাটি নিহারি রসনা তৃপ্তিতে যথেষ্ট। শুধুমাত্র শীতকালেই এই স্পেশ্যাল ডিশ বানানো হয় এবং বহু মানুষ চেটেপুটে খেতে ভালবাসেন এই নিহারি। মটন বা বিফ বিভিন্ন মশলা এবং অনেকটা ঘি সহযোগে অনেকক্ষণ ধরে অল্প আঁচে রান্না করে তৈরি করা হয় এই নিহারি। ভাল নিহারির জন্য যেতে হবে জাকারিয়া স্ট্রিটে। 

নলেন গুড়ের মিষ্টি

শীতকাল আর নলেন গুড়ের মিষ্টি প্রায় সমার্থক। বাজারে নতুন গুড় ওঠার পর কলকাতার কমবেশি প্রত্যেকটা দোকানে গুড়ের কোনও না কোনও মিষ্টি পাওয়া যায়। নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, আইসক্রিম, চিজকেক। যদি জিভে জল আনা আর মন ভাল করা নলেন গুড়ের মিষ্টি খেতে হয় তাহলে যেতে হবে বউবাজারের ভীম চন্দ্র নাগে।


```