Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুজোর  জন্য হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশনস

পুজোর  জন্য হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন নিয়ে হাজির আত্রেয়ী ক্রিয়েশনস

শেষ আপডেট: 12 October 2023 15:38

দ্য ওয়াল ব্যুরো: শাড়ি বা ড্রেসের সঙ্গে ম্যাচ করে গয়না তো আমরা সারাবছরই পরি, কিন্তু পুজোর সাজে গয়নার একটা আলাদা গুরুত্ব আছে। দুর্গাকে থিম করে অনেক রকম গয়নার কালেকশন তৈরি করেছেন আত্রেয়ী ক্রিয়েশনের ডিজাইনার শ্রাবণী দাস। শ্রাবণী সব সময়ই নতুন কিছু ভাবনা আর থিম নিয়ে কাজ করেন। তাতে সাম্প্রতিক ঘটনার প্রভাব যেমন থাকে তেমনই থাকে উৎসব অনুষ্ঠানের আমেজও। আবার ফ্যাশন ট্রেন্ডও খেয়াল রেখে গয়না তৈরি করেন শ্রাবণী। এবার পুজোতে তাঁর আত্রেয়ী ক্রিয়েশনে কী ধরনের জুয়েলারি তৈরি হয়েছে জেনে নেওয়া যাক।

• দুর্গা ও গণেশের মোটিফে ক্লে কালেকশন 

পোড়ামাটির গয়না, টেরাকোটার গয়না বহুদিন ধরেই আমাদের আকৃষ্ট করে চলেছে। কিন্তু আত্রেয়ী কালেকশনের ক্লে জুয়েলারি তার থেকে অনেকটাই আলাদা। কথা হচ্ছিল জুয়েলারি ডিজাইনার শ্রাবণীর সঙ্গে। বললেন, 'এই ক্লে জুয়েলারি টেরাকোটার মতো আগুনে পোড়াতে হয় না। লকেট, নেকপিস, ইয়ার রিংস, ফিঙ্গার রিংস বা হাতের গয়না ছাঁচে ফেলে বা হাতে গড়ে নিতে হয়। এই গয়নায় ইচ্ছে মতো রঙ করা যায়। খুব কালারফুল এই ক্লে জুয়েলারি। পুজোর জন্য নানারকম দুর্গার মোটিফ, শরতের শিউলি, কাশফুল, গণেশ জননী, গণেশের অনেক ধরনের মূর্তি করেছি এবার পুজোর ক্লে কালেকশনে।' 

এই গয়না যেকোনও ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে পরলে ভাল লাগবে। আবার ইয়ং জেনারেশন ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও ক্লে জুয়েলারি পরে ফেলছে স্মার্টলি। দেখতেও বেশ লাগছে।

• মেটালে ম্যাট গোল্ড আর কপার রয়েছে ট্রেন্ডে 

এবার পুজোয় সোনালি রুপোলি অনেকটাই পিছিয়ে। তাঁত হোক বা কাঞ্জিভরম, চান্দেরি হোক বা জামদানি-কপার ও ম্যাট গোল্ডেন জরির কারুকাজ এবার বাজার দখল করেছে। তাই ম্যাচ করে সকলেই চাইছেন কপার জুয়েলারি বা ম্যাট গোল্ড জুয়েলারি। আত্রেয়ী ক্রিয়েশনে প্রচুর এই ধরনের কালেকশন রয়েছে। ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট ও দেবীর মুখের আদলে মেটালের প্রচুর গয়না তৈরি করেছেন শ্রাবণী। এছাড়া সোনালি, রুপোলি ও অক্সিডাইজড মেটাল জুয়েলারিও আছে। ঠিক বাজার চলতি গয়না নয়, প্রত্যেকটার মধ্যেই ইউনিকনেস আছে। ম্যাট গোল্ড ও ডোকরাতে দুর্গা, গণেশের মুখ নিয়ে খুব সুন্দর কাজ করেছেন ডিজাইনার। এই গয়না শুধু শাড়ি নয় সব পোশাকের সঙ্গেই বেশ মানানসই।

• অনিক্স, ড্রুজি আর রকমারি কালার্ড স্টোন দিয়ে তৈরি এক্সক্লুসিভ জুয়েলারি 

আত্রেয়ী ক্রিয়েশনের স্টোন জুয়েলারিও নজর কাড়ে সব্বার। কারণ ওই একই ডিজাইনের অভিনবত্ব ড্রুজি স্টোনে পেন্টিং করে তৈরি হয়েছে পেনডেন্ট। নানা থিমে দুর্গা, রাধা-কৃষ্ণ, গণেশ এই ধরনের পেন্ডেন্ট গাঁথা হয়েছে অনিক্স বিডস দিয়ে। এই নেকপিস এক্কেবারে পুজোর রাতের সাজের সঙ্গে মানানসই। রংবেরঙের স্টোনের মালার সঙ্গে লকেট তো আছেই। আর রয়েছে ম্যাচ করে ইয়ার রিংস।

'এবার ট্রাসেলেও নতুনত্ব আনার চেষ্টা করেছি। অনেক রকম সুতোয় বুনেছি ট্রাসেল। বিডসের সঙ্গে মিলিয়ে মিশিয়েও ডিজাইন করেছি' বললেন শ্রাবণী। একদম পুজোর শাড়ির সঙ্গে ম্যাচ করে পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন এক্সক্লুসিভ কান ঝুমকো, ককটেল রিং, নোজ রিং, টো চেন ইত্যাদি।
ডিজাইনার জুয়েলারি হলেও আত্রেয়ী ক্রিয়েশনের গয়নার দাম কিন্তু খুবই রিজিনেবল।


যোগাযোগ : ৯৬৭৪১৮৯৯৩৯


```