Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অফুরন্ত ডিজাইন ও দুরন্ত অফারের দারুণ যুগলবন্দি! দেখুন অক্ষয় তৃতীয়ায় ডালি সাজিয়েছে শ্যামসুন্দর

https://www.youtube.com/watch?v=gsVOtHNOPPI দ্য ওয়াল ব্যুরো: শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্সের গয়না মানেই শিল্প সুষমায় ভরপুর। এঁদের প্রতিটি কালেকশনই যেন এক একেকটি আর্ট পিস। এবার অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) উপলক্ষে শ্যামস

অফুরন্ত ডিজাইন ও দুরন্ত অফারের দারুণ যুগলবন্দি! দেখুন অক্ষয় তৃতীয়ায় ডালি সাজিয়েছে শ্যামসুন্দর

শেষ আপডেট: 3 May 2022 11:27

https://www.youtube.com/watch?v=gsVOtHNOPPI

দ্য ওয়াল ব্যুরো: শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্সের গয়না মানেই শিল্প সুষমায় ভরপুর। এঁদের প্রতিটি কালেকশনই যেন এক একেকটি আর্ট পিস।

এবার অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) উপলক্ষে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রতিটি আউটলেটে মিলবে চোখ ধাঁধানো গয়নার কালেকশনের সঙ্গে নানা চমক ভরা অফারও। প্রতিটি গয়না এক কথায় এক্সক্লুসিভ। বৈশাখ-জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বিয়ের মাসে বৈশাখী কালেকশন লঞ্চ করেছে শ্যামসুন্দর। হালকা থেকে ভারী ওজনের এই কালেকশন পরে যে কোনও নারী হতে পারেন অনুষ্ঠানের মধ্যমণি।

এ ব্যাপারে প্রশ্ন করতেই সংস্থার কর্ণধার মিস্টার রূপক সাহা দ্য ওয়ালের প্রতিনিধি চৈতালি দত্তকে জানালেন, "বৈশাখ মাস থেকে বিয়ের সিজন শুরু হয়। আমরা দীর্ঘ বছর ধরে দেখে আসছি যে যাঁদের পরিবারে ছেলে কিংবা মেয়ের বিয়ের সম্ভাবনা রয়েছে, তাঁরা এই সময় গয়না কিনে রাখেন। আমাদের ধারণা, এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। প্রথমত এই সময় হালকা থেকে ভারী ওজনের সোনা, হিরে, কুন্দন, মিনাকারি ইত্যাদির বিরাট রেঞ্জের গয়নার কালেকশন থাকে। ফলে নিজেদের পছন্দের গয়না এখান থেকে সহজেই সংগ্রহ করা যায়।

দ্বিতীয়ত, এই সময়ের নানা রকমের গিফ্ট, লাকি ড্র ইত্যাদির আকর্ষণীয় অফার থাকে। ফলে টাকার মূল্যায়ন অনেক বেশি হয়। তৃতীয়ত, বিয়ে হল জীবনের বন্ধন, বিয়ে হল একটা প্রতিষ্ঠান। শুধুমাত্র বৈবাহিক বন্ধন নয়, এই বন্ধন সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, এই ভেবে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পরিবারের মানুষ এই সময় গয়না কিনে থাকেন। এই ব্যাপারকে মাথায় রেখেই এ বছরে আমরা 'বৈশাখী কালেকশন' এনেছি।"

পাশাপাশি এঁদের স্পেশাল কালেকশনও রয়েছে। সোনার দাম যখন ঊর্ধ্বমুখী তখন গয়নার ইউটিলিটির দিকে এঁরা বেশি জোর দিয়েছেন। যেমন সারদা বালার সঙ্গে গোলাপ ফুল ডিজাইনকে স্মাজ করে নতুন বালা লঞ্চ করেছেন, যা বেশ নতুন। আবার রয়েছে হাতের গয়না, যা কঙ্কন কিংবা বালা হিসেবেও পরা যেতে পারে। এছাড়াও গয়নার কার্যকারিতা বৃদ্ধি করতে হাইগ্ল্যস পাত এবং তারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে মানতাসা কাম ব্রেসলেট, যা এঁদের লেটেস্ট আইটেম।

হাতে, গলায়, কানে যাবতীয় রকমের গয়না এখানে পাওয়া যায়। গুণগত মান সম্পন্ন ৬-৭ গ্রাম চুড়ি থেকে শুরু করে ৭-৮ গ্রাম গালা ভরা বালা, নেকলেস ৮ গ্রাম, গলার চেন ৭-৮ গ্রাম, নেক লাইনার সরু চেন সাড়ে ৩-৪ গ্রাম, কানের ঝোলা দুল ২ গ্রাম, কানের টপ আধা গ্রাম থেকেই এখানে মিলবে। পুরুষদের জন্য রয়েছে সোনার গলার চেন, পাঞ্জাবির বোতাম, কানের স্টাড, শার্টের কাপলিং, ঘড়ির ব্যান্ড, টাইপিন ইত্যাদি। এ বছরে এঁদের নবতম সংযোজন হল রুপোর জুয়েলারি।

মিস্টার রূপক সাহা আরও জানান, "আমাদের রুপোর গয়না বরাবরই ছিল তবে সেটা খুবই ক্ষুদ্রাকারে। কিন্তু এবারে স্মার্ট রুপোর জুয়েলারি অক্ষয় তৃতীয়া থেকে পাওয়া যাবে। এটা আমাদের নতুন প্রোডাকশন লাইন। এটি স্টাইলিশ লুকের সেমি অক্সিডাইজড ফিনিশ। নেকপিস থেকে শুরু করে কানের ঝুমকো, পায়ে নূপুর, আংটি এবং হাতের গয়না মিলবে। রুপোর গয়না মানেই যে একটা সেকেলে ব্যাপার, তা কিন্তু একেবারেই নয়, খুবই কনটেম্পোরারি। এগুলি আধুনিকাদের মন স্পর্শ করতে বাধ্য। খুব স্মার্ট, ট্রেন্ডি এই গয়না। এখন মহিলারা তাঁদের যে কোনও আউটফিটের সঙ্গে ম্যাচিং গয়না পরতে পছন্দ করেন। সেজন্য দামও রাখা হয়েছে সাধারণের এক্তিয়ারের মধ্যে।"

কলকাতা এবং ত্রিপুরার সব আউটলেটে রয়েছে আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট ২০% ছাড়, হিরের গয়নার মজুরিতে ফ্ল্যাট ১০০% ছাড় মিলবে। সেই সঙ্গে ১৫ গ্রাম এবং তার অধিক ওজনের গয়না কিনলে রয়েছে নিশ্চিত স্বর্ণমুদ্রা উপহার। তবে গয়নার ওজনের ওপর স্বর্ণমুদ্রার ওজন নির্ভর করবে।

প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত আকর্ষণীয় উপহার। প্রতিদিন লাকি ড্র-তে থাকবে তিনটে করে স্বর্ণমুদ্রা। মেগা লাকি ড্র তে পাওয়া যাবে তিনটে করে বাজাজ কোম্পানির পালসার বাইক।

রুপোর গয়না দামের ওপরেও ১০% ছাড় মিলবে। ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রতিটি আউটলেটে এই অফার প্রযোজ্য। তবে আর দেরি কেন পারলে, আজই আউটলেটে ঢুঁ মারুন আর চটপট কিনে ফেলুন আপনার মনের মতো পছন্দের গয়না।

অক্ষয় তৃতীয়ার অফারে বিয়ের বিকিকিনি! দেখুন ১০টি এক্সক্লুসিভ ডিজাইন


```