Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বয়স যাই হোক, এই ৫ ফেসপ্যাক মাখলে দূর হবে ব্রণর সমস্যা 

শারীরিক তেমন বড় কোনও সমস্যা না থাকলে এই ফেসপ্যাকগুলি নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তিও মিলতে পারে। তেমনই ৫ ফেসপ্যাকের সন্ধান রইল এখানে।

বয়স যাই হোক, এই ৫ ফেসপ্যাক মাখলে দূর হবে ব্রণর সমস্যা 

শেষ আপডেট: 9 January 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: বয়সসন্ধিতে ব্রণর সমস্যায় ভোগেননি, এমন তরুণ তরুণীর সংখ্যা হাতেগোনা বললেই চলে। হরমোনজনিত কারণেই হোক বা অন্য কারণে, পুঁজ ভরা ব্রণর ক্ষেত্রে ব্যথা, কিংবা তা সেরে গেলেও পরে মুখে থেকে যাওয়া দাগ কারওরই পছন্দ নয়। ব্রণ হওয়ার পিছনে যে শুধু হরমোনজনিত সমস্যা থাকে সেটাই নয়, মানসিক চাপ বা লাইফস্টাইলের কারনেও দেখা দিতে পারে ব্রণর সমস্যা।

ব্রণ মুক্ত ত্বক চাইলে অবশ্যই নিজের জীবনধারার ধরনের উপর খেয়াল রাখতে হবে। ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে শরীর ভেতর থেকে পরিষ্কার রাখা তো জরুরি বটেই, তবে কিছু ঘরোয়া ফেসপ্যাক আছে যেগুলো মুখে লাগালে মিলতে পারে খানিক আরাম। শারীরিক তেমন বড় কোনও সমস্যা না থাকলে এই ফেসপ্যাকগুলি নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তিও মিলতে পারে। তেমনই ৫ ফেসপ্যাকের সন্ধান রইল এখানে।

১ বড় চামচ মধু আর ১/২ চামচ দারুচিনি গুঁড়ো একটা পাত্রে নিয়ে নিন। এবার সেটা ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। তারপর একটু গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। মধু এবং দারুচিনি এই দুটোতেই আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের জ্বালাভাব কমাতে সাহায্য করে।

এছাড়া ব্যবহার করতে পারেন টক দই এবং হলুদের মিশ্রণ। ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ হলুদগুঁড়ো নিয়ে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে মেখে ২০ মিনিট মতো রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্রণর চুলকুনি ভাব কমায় আর দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। তবে তৈলাক্ত ত্বকে এই ফেসপ্যাক না ব্যবহার করাই ভাল।  

অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েকফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। মুখে লাগিয়ে দেখুন, অনেকটা আরাম পাবেন। অ্যালোভেরা জেল আপনার ত্বককে নরম রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে জ্বালাভাব বা ব্যথা কমাবে।

ব্যবহার করতে পারেন ওটসও। ওটস যে কেবল খাওয়ার জন্য ভাল তা নয়, ব্রণ হলে তাতেও উপশম দিতে পারে ওটস। ১ চামচ ওটস নিয়ে গরম জলে ফুটিয়ে নিন। এবার তাতে ১ চামচ মধু মিশিয়ে ১০ মিনিট মুখে মেখে রেখে দিন। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। ওটস ত্বকে জমে থাকা মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে।

এছাড়া ব্রণ থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এতেও ব্রণর সমস্যা থেকে মুক্তি পাবেন, ত্বকের তৈলাক্ত ভাব কমবে। সেই সঙ্গে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।

এগুলি ব্যবহার করেও সমস্যা না কমলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


```