
শেষ আপডেট: 2 February 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে নারী সেবা সংঘের বসন্তমেলা। যোধপুর পার্কে নারী সেবা সংঘের মেলা প্রাঙ্গণে আগামী চৌঠা ফেব্রুয়ারি রবিবার সন্ধেবেলা পর্যন্ত চলবে এই স্প্রিং ফেট। এখানে স্টল দিয়েছেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ডিজাইনার ও তাঁতশিল্পীরা। গতানুগতিক নকশা নয়, একেবারে অন্যরকম ডিজাইনের জিনিসপত্র পাবেন এখানে।
শাড়ির মধ্যে রয়েছে বাংলার তাঁত, হ্যান্ডলুম, খাদি কটন, ধনেখালি, ঢাকাই, সিল্ক ও তসরে কাঁথাকাজ। দক্ষিণ ভারতের কাঞ্চি কটন, কেরালা কটন, চুনরি প্রিন্ট, কাঞ্জিভরমও পাওয়া যাচ্ছে বেশ রিজিনেবল দামে। রয়েছে গুজরাত, রাজস্থান, ওড়িশার হ্যান্ডপ্রিন্টেড ও হ্যান্ডওভেন বেডকভার। ছোটদের ফ্রক, হাতে বোনা সোয়েটার, অনেক ধরনের ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি পাবেন এই প্রদর্শনীতে।
এছাড়া রয়েছে হরেক রকম আচার, কাসুন্দি, স্যস, জ্যাম, জেলি, গয়না বড়ি।
মেলায় ঘুরবেন আর খাওয়া দাওয়া করবেন না তা কি হয়? গরমগরম মাছের কচুরি, মাছের চপ, ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, ঘুগনি, কচুরি আলুর দম, পাটিসাপটা, মুগপুলি, রসবড়া, মালপোয়া -যা চাই তাই পাবেন। আছে বাংলাদেশের অথেনটিক রেসিপিতে সাজানো খাবারের স্টল। নানারকম ভর্তা, মোরগ পোলাও মিলবে এখানে। গলা ভেজাতে চা কফি তো আছেই। মেলা চলবে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত।