Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ভারত-সহ একাধিক দেশে বন্ধ এক্স পরিষেবা, মোবাইল অ্যাপ-ওয়েবসাইট, সবেতেই সমস্যা, কী জানাল সংস্থা

এক্স ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন? মোবাইল কিংবা ওয়েবসাইট কোথাও ঠিক করে কাজ করছে না এই সোশ্যাল মিডিয়া।  কেউ লগইন করতে পারছেন না, কারও আবার টাইমলাইন রিফ্রেশ হচ্ছে না।

ভারত-সহ একাধিক দেশে বন্ধ এক্স পরিষেবা, মোবাইল অ্যাপ-ওয়েবসাইট, সবেতেই সমস্যা, কী জানাল সংস্থা

এক্স বিভ্রাট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 20:00

দ্য ওয়াল ব্যুরো: এক্স ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন? মোবাইল কিংবা ওয়েবসাইট (Website) কোথাও ঠিক করে কাজ করছে না এই সোশ্যাল মিডিয়া।  কেউ লগইন (X Login) করতে পারছেন না, কারও আবার টাইমলাইন রিফ্রেশ হচ্ছে না। অনেকের ক্ষেত্রে মোবাইল অ্যাপ সম্পূর্ণভাবে লোডই হচ্ছে না। ঠিক কী কারণে এই প্রযুক্তিগত গোলযোগ- তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।

আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম (outage-tracking platform) Downdetector–এর তথ্য বলছে, সোমবার দুপুরের পর থেকেই হঠাৎ করে অভিযোগের সংখ্যা বেড়ে যায়। ব্যবহারকারীরা জানিয়েছেন- ওয়েবসাইটে লগইন না হওয়া, পোস্ট করতে না পারা, টাইমলাইন রিফ্রেশ না হওয়া, এমনকি অ্যাপ (facing issues via App) সম্পূর্ণ ফ্রিজ করে যাওয়ার মতো সমস্যায় তাঁরা পড়ছেন।

রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬৭ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের মাধ্যমে লগইন (Website login) করতে গিয়ে সমস্যায় পড়েছেন। অন্যদিকে ১৮ শতাংশ ব্যবহারকারী অ্যাপ ব্যবহার করতে গিয়েও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (US) ও ভারতের (India) একাধিক অংশ। এই দুই দেশে বিপুল সংখ্যক ব্যবহারকারী সোমবার সকাল থেকেই এক্স ব্যবহার করতে গিয়ে ভোগান্তির মুখে পড়েছেন।

বিশেষ করে যাঁরা অ্যাপ ব্যবহার করছেন তাঁরা টাইমলাইন আপডেট সমস্যা এবং সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।

সাম্প্রতিক সময়ে X-এ এই ধরনের সমস্যা নতুন নয়। গত কয়েক মাসে মাঝেমধ্যে অ্যাপ ডাউন, সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা টাইমলাইন লোড না হওয়ার ঘটনা ঘটেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আঞ্চলিক বা সাময়িক আউটেজ সাধারণত সার্ভার-সংক্রান্ত সমস্যা, ট্র্যাফিক বেড়ে যাওয়া বা সফটওয়্যার আপডেটের সময়ও দেখা দিতে পারে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে সমস্যার প্রকৃত কারণ কী, তা এখনও পরিষ্কার নয়।


```