
শেষ আপডেট: 12 October 2023 22:03
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের বাজারে ভিভো খুবই জনপ্রিয়। বিশেষত, মধ্যবিত্তদের জন্য কোম্পানি প্রায়ই কোনও না কোনও নতুন মডেল লঞ্চ করে। কম দামে, ভাল ফিচার্স পেতে ভিভোর মোবাইল কিনতে আগ্রহ দেখা যায় মানুষের। তাঁদের জন্যই এবার সুখবর। শোনা যাচ্ছে, Vivo Y200 লঞ্চ হবে শিগগির।
কী কী স্পেসিফিকেশন---
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে ফুল এইচডি+ ডিসপ্লে থাকছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে মডেলটিতে।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১।
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।
ক্যামেরা: রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এই মডেলে।
ব্যাটারি: ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই মোবাইলের দাম ঠিক কত হবে, তা সম্পর্কে এখনই কোনও তথ্য জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ২০ হাজারের নীচেই এই মডেলের দাম রাখতে পারে ভিভো।