Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

এপ্রিল থেকে এই নম্বরগুলোতে বন্ধ হতে পারে ইউপিআই পরিষেবা, কীভাবে সচল রাখবেন?

মূলত, প্রতারণা ও অননুমোদিত লেনদেন আটকাতে এই পদক্ষেপ করা হয়েছে।

এপ্রিল থেকে এই নম্বরগুলোতে বন্ধ হতে পারে ইউপিআই পরিষেবা, কীভাবে সচল রাখবেন?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 March 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আপনার ইউপিআই (UPI) পরিষেবা, যদি মোবাইল নম্বর নিষ্ক্রিয় থাকে বা আপনার নম্বরটি অন্য কাউকে পুনরায় দেওয়া হয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (PSP) এমনই নির্দেশ দিয়েছে। যাতে এই ধরনের নম্বর ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়। মূলত, প্রতারণা ও অননুমোদিত লেনদেন আটকাতে এই পদক্ষেপ করা হয়েছে।

কেন এই পরিবর্তন জরুরি?

অনেক সময় মোবাইল নম্বর পরিবর্তন বা বন্ধ করার পরও ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় থাকে, যার হাত ধরে প্রতারণা হতে পারে। নতুন ব্যবহারকারী ওই নম্বর পেলে তিনি আর্থিক লেনদেন করতে পারেন। তাই গুগল পে, ফোন পে, পেটিএম-সহ অন্যান্য ইউপিআই পরিষেবা নিষ্ক্রিয় নম্বরগুলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়ম কীভাবে কার্যকর হবে?

  • ব্যাঙ্ক ও পিএসপি সংস্থাগুলি নির্দিষ্ট সময় অন্তর নিষ্ক্রিয়, পুনর্ব্যবহৃত বা বন্ধ নম্বর চিহ্নিত করবে।
  • প্রভাবিত গ্রাহকদের আগেভাগেই নোটিফিকেশন পাঠানো হবে।
  • বারবার সতর্কতা দেওয়ার পরও যদি নম্বর নিষ্ক্রিয় থাকে, তবে ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
  • নম্বর আপডেট করলে ফের ইউপিআই পরিষেবা চালু করা যাবে।

কারা এই সমস্যার সম্মুখীন হবেন? 

  • যাঁরা মোবাইল নম্বর পরিবর্তন করেছেন, কিন্তু ব্যাঙ্কের সঙ্গে সেটি আপডেট করেননি।
  • যাঁদের নম্বর দীর্ঘদিন নিষ্ক্রিয় রয়েছে (কল, এসএমএস বা ব্যাঙ্কের ওটিপি না আসলে)।
  • যাঁরা পুরনো নম্বর বাতিল করে নতুন নম্বর নিয়েছেন, কিন্তু ব্যাঙ্কে জানাননি।
  • যাঁদের পুরনো নম্বর নতুন কাউকে বরাদ্দ করা হয়েছে।

ইউপিআই পরিষেবা সচল রাখতে কী করবেন?

  • মোবাইল নম্বর সক্রিয় রয়েছে কিনা যাচাই করুন (কল বা এসএমএস পাঠিয়ে)।
  • ব্যাঙ্কের ওটিপি ও এসএমএস আসছে কিনা নিশ্চিত করে নিন।
  • নেট ব্যাঙ্কিং, ইউপিআই অ্যাপ, এটিএম বা সরাসরি ব্যাঙ্কে গিয়ে নম্বর আপডেট করুন।

কেন ইউপিআই-এর জন্য মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ?

আপনার মোবাইল নম্বরেই ব্যাঙ্কের ওটিপি আসবে। তাই নম্বরটি নিষ্ক্রিয় হলে লেনদেন ব্যর্থ হতে পারে বা ভুল অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে।

শেষ সময়সীমা ১ এপ্রিল, ২০২৫

যদি আপনার নম্বর নিষ্ক্রিয় থাকে বা দীর্ঘদিন ব্যবহৃত না হয়, তাহলে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে আপডেট করুন। নয়তো ১ এপ্রিলের পর আপনার ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। 


```