
Realme GT 7
শেষ আপডেট: 28 April 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি চিনে আত্মপ্রকাশ করার পর, Realme তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ফোনটি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। যদিও, এখনও আনুষ্ঠানিকভাবে Realme GT 7 ভারতীয় বাজারে লঞ্চের তারিখ বা দাম ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যেই এই ফোনসংক্রান্ত অনেক তথ্য সামনে এসেছে।
এই ফোনটি মূলত গেমারদের লক্ষ্য করেই ডিজাইন করা হয়েছে। জেনে নিন কী কী স্পেসিফিকেশন রয়েছে এতে-
১. ছ’ঘণ্টা স্থায়ী ১২০ FPS গেমিং:
Realme GT 7 গেমিং পারফরম্যান্সে দারুণ গুরুত্ব দিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই ডিভাইস BGMI-তে টানা ছ’ঘণ্টা ধরে ১২০ FPS-এ গেম খেলার ক্ষেত্রে আপনার ভরসাযোগ্য সঙ্গী। Krafton (BGMI-র নির্মাতা)-এর সঙ্গে যৌথভাবে এই ফোনটি টেস্ট করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা পেতে পারেন অপ্টিমাইজড গেমিং এক্সপিরিয়েন্স।
২. মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসর
চিনে যেভাবে ফোনটি লঞ্চ হয়েছে, তাতে ধরে নেওয়া যেতে পারে ভারতে GT 7-এ থাকছে অত্যাধুনিক ৩এনএম প্রযুক্তিতে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট। এর সঙ্গে থাকবে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ। ফলে, মাল্টিটাস্কিং হবে দারুণ এবং টপ-লেভেল গেমিং পারফরম্যান্সও পাওয়া যাবে।
৩. থাকবে উজ্জ্বল ও স্পষ্ট OLED ডিসপ্লে
Realme GT 7-এ একটি ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট OLED স্ক্রিন থাকবে বলে জানা যাচ্ছে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৪৪Hz। দ্রুত রেসপন্স এই ফোনের বিশেষত্ব, যা গেমারদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
৪. বড় ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের সুবিধা
এই ফোনে থাকতে পারে দারুণ ব্যাটারি ব্যাকআপ, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme GT 7-এর ডিজাইন হবে স্লিম এবং লাইটওয়েটও হবে বলে আশা করা যাচ্ছে।
৫. সম্ভাব্য দাম ও ভার্সন
চিনের দাম অনুযায়ী, GT 7-এর বেস ভ্যারিয়েন্ট (১২জিবি র্যাম + ২৫৬জিবি স্টোরেজ) এর দাম শুরু হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৪০০ টাকা। টপ ভ্যারিয়েন্ট (১৬জিবি র্যাম + ১টিবি স্টোরেজ) এর দাম প্রায় ৪৪,৪০০ টাকা।
ভারতে অবশ্য ফোনটি দু’টি বা তিনটি ভ্যারিয়েন্টেই আসতে পারে, কারণ GT 6 তিনটি অপশনেই এসেছিল: ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি।
GT 6-এর দাম ছিল ৩৬,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে এবং GT 7 Pro ভারতে শুরু হয়েছে ৫৪,৯৯৯ টাকা থেকে। তাই অনুমান করা যাচ্ছে GT 7-এর দাম পড়বে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যেই।
অনুমান করা হচ্ছে, ফোনটি মে মাসেই ভারতে লঞ্চ হতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।