Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সস্তায় ৬জি স্মার্ট 'সুপার' ফোন আনছে পতঞ্জলি! গুজব, পরের বছরই নাকি পাওয়া যাবে, জানুন আসল তথ্য

ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে সেই ফোনের দাম হতে পারে ২৫ থেকে ৩৩ টাকার মধ্যে, যা এত ফিচার-সহ যে কোনও ব্র্যান্ডের ফোনের তুলনায় অনেক বেশি সস্তা।

সস্তায় ৬জি স্মার্ট 'সুপার' ফোন আনছে পতঞ্জলি! গুজব, পরের বছরই নাকি পাওয়া যাবে, জানুন আসল তথ্য

এআই দিয়ে তৈরি ছবি

শেষ আপডেট: 16 July 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: বাবা রামদেবের আয়ুর্বেদিক ব্র্যান্ড পতঞ্জলি নাকি এবার বাজারে আনছে এক "সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক ৬G স্মার্টফোন", যেখানে থাকবে ২৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং-এর মতো স্পেসিফিকেশন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে।

বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, তথাকথিত “পতঞ্জলি স্মার্টফোন”-এ যা যা থাকবে বলা হচ্ছে—২৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, তাছাড়াও ১৩ ও ৩৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর ২৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। থাকবে ৬.৭৪ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, ১৪৪Hz রিফ্রেশ রেট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর-সহ সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম, ২ টিবি স্টোরেজ। দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিংও হবে, যা ১৫ মিনিটে ফুল চার্জ দিতে পারবে। ‘পতঞ্জলি অ্যাপস’ সহ বেশ কিছু অ্যাপ ইনস্টলড থাকবে।

এই সব মিলিয়ে সেই ৬জি ফোনের দাম পড়তে চলেছে, ২৫ হাজার থেকে ৩৩ টাকার মধ্যে, যা এতকিছু ফিচার-সহ বাজারের যে কোনও ব্র্যান্ডের ফোনের তুলনায় অনেক গুণ বেশি সস্তা।

কিন্তু এই দাবি কতটা সত্য? তার উত্তর খুঁজতে গিয়ে জানা গেল এই খবর পুরোটাই ভুয়ো।

এই খবর ছড়িয়ে পড়ার পর পুরো ব্যাপারটা খতিয়ে দেখার পর জানা গেছে, এই দাবিগুলির কোনও সত্যতা নেই। পতঞ্জলি আয়ুর্বেদ বা এর কোনও সহযোগী সংস্থা এখনও পর্যন্ত স্মার্টফোন বাজারে আনার বিষয়ে কোনও ঘোষণা করেনি।

তাঁদের মূল ব্যবসা হল আয়ুর্বেদিক ও কনজিউমার প্রোডাক্টস। স্মার্টফোন উৎপাদনের মতো হাই-টেক হার্ডওয়্যার ব্যবসায় তাঁদের কোনও উপস্থিতি নেই।

তাছাড়া— ৬জি প্রযুক্তি এখনও বিশ্বজুড়ে গবেষণার পর্যায়ে রয়েছে। এমনকী অ্যাপল, স্যামসাং-এর মতো বড়সড় টেক কোম্পানিগুলিও এখনও এই বিষয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা করেনি। ফলে ২০২৪-২৫-এর মধ্যে সাধারণ বাজারে ৬জি ফোন আসা একেবারেই অসম্ভব।

তাহলে গুজবটা এল কোথা থেকে?

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল ক্লিকবেট কনটেন্ট বানানোর জন্য কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ইচ্ছাকৃতভাবে এই ধরনের গুজব ছড়ায়। এতে বিভ্রান্ত হন সাধারণ মানুষ। এই ধরনের মিথ্যে খবরের মাধ্যমে ব্র্যান্ডের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ট্র্যাফিক বাড়ানোই মূল লক্ষ্য।

কোনও টেক কোম্পানির তরফ থেকে অফিশিয়াল ঘোষণা বা প্রমাণ ছাড়া এমন খবর বিশ্বাস করা ঠিক নয়।


```