Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নতুন সিম নেওয়ার আগে অবশ্যই জেনে নিন সরকারের নয়া নিয়ম, পোর্ট করুন আরও সহজে

নতুন সিম কেনার ক্ষেত্রে এবার বড়সড় নিয়ম আনল টেলিযোগাযোগ বিভাগ (ডট)। যেকোনও কোম্পানির সিমের ক্ষেত্রেই এই নিয়ম আনা হয়েছে।

নতুন সিম নেওয়ার আগে অবশ্যই জেনে নিন সরকারের নয়া নিয়ম, পোর্ট করুন আরও সহজে

সিম কার্ড

শেষ আপডেট: 16 September 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: নতুন সিম কেনার ক্ষেত্রে এবার বড়সড় নিয়ম আনল টেলিযোগাযোগ বিভাগ (ডট)। যেকোনও কোম্পানির সিমের ক্ষেত্রেই এই নিয়ম আনা হয়েছে। ফলে এয়ারটেল, জিও, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া-এর মতো বড় টেলিকম অপারেটরদের কাছ থেকে সিম কার্ড কেনা খুবই সহজ হবে।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

টেলিযোগাযোগ বিভাগের মতে, জালিয়াতি আটকাতে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সিম কেনার ক্ষেত্রে কোনও কাগজ পত্র লাগবে না। ফলে জালিয়াতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 

নতুন নিয়মে, সিম কার্ড কিনতে বা টেলিকম অপারেটর পরিবর্তন করতে (সিম কার্ড পোর্ট করতে) টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না। পুরো প্রক্রিয়া অনলাইনেই হয়ে যাবে। ফলে নতুন সিম কার্ড পেতে কোনও ঝামেলা ছাড়াই অনলাইনে আবেদন করা যাবে। তারপরে সমস্ত ডকুমেন্ট যাচাই করা হবে। সব ঠিক থাকলে সিম কার্ড বাড়িতে ডেলিভারি করা হবে। 

সরকারের তরফে এক্স-এ একটি পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে সিম কার্ড কেনার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত হয়েছে। কেন এই নিয়ম আনা হল, সেই বিষয়েও পোস্টে লেখা হয়েছে। পোস্ট অনুযায়ী, নতুন নিয়মগুলি জালিয়াতি বন্ধ করবে এবং সিম কার্ড অনেক সহজেই কেনা যাবে। 

বর্তমানে সরকারের লক্ষ্য হল প্রতারণা থেকে মানুষকে রক্ষা করা এবং ভারতকে একটি ডিজিটাল দেশ করা। সরকার ইতিমধ্যেই ই-কেওয়াইসি চালু করেছে। ফলে সিম কার্ড কিনতে বা প্রিপেইড থেকে পোস্টপেইড বা পোস্টপেইড থেকে প্রিপেইড পরিবর্তন করতে টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না। অনলাইনেই করে ফেলা যাবে। 


```