Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গাড়ির দুনিয়ায় ঝড় তুলতে কলকাতায় পা রাখল এমজি সিলেক্ট এক্সপেরিয়েন্স সেন্টার

কলকাতার রাজারহাটে খুলল এমজি সিলেক্ট এক্সপেরিয়েন্স সেন্টার। মিলবে নতুন প্রজন্মের বিভিন্ন গাড়ির অভিজ্ঞতা।

গাড়ির দুনিয়ায় ঝড় তুলতে কলকাতায় পা রাখল এমজি সিলেক্ট এক্সপেরিয়েন্স সেন্টার

ছবি - দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 October 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আত্মপ্রকাশ করল ‘এমজি সিলেক্ট এক্সপেরিয়েন্স সেন্টার’ (MG SELECT Experience Centre)। নিউটাউনের রাজারহাটে উদ্বোধন হল শোরুমটির। পাওয়া যাবে গাড়ি ও সেই সংক্রান্ত একাধিক অত্যাধুনিক জিনিস।

‘Reimagining Luxury’ বা ‘বিলাসিতার নতুন কল্পনা’ এই ভাবনাতেই তৈরি হয়েছে এমজি সিলেক্টের। এখানে গাড়ি শুধু পরিবহণের মাধ্যম নয়, এক ধরনের শিল্পকর্ম। তাই গ্যালারির মতো শান্ত, প্রশস্ত ও সাদা রঙের আধারে সাজানো হয়েছে শোরুমটি, যেখানে প্রতিটি গাড়ি এক একটি আস্ত ভাস্কর্য।

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া-র অন্তর্বর্তী প্রধান (ইন্টারিম হেড) মিলিন্দ শাহ বলেন, 'এমজি সাইবারস্টার এবং এমজি এম৯–এর সাফল্যে আমরা ভীষণ খুশি। বর্তমানে বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির বাজারে এমজি দেশের দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড হয়ে উঠেছে। কলকাতায় ক্রেতাদের উৎসাহও খুব ইতিবাচক। আমরা এমন এক অভিজ্ঞতা দিতে চাই যা আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং শহরের গর্ব হয়ে উঠবে।'

এমজি সিলেক্ট কলকাতার ডিলার প্রিন্সিপাল অর্যমান ঠাকুর বলেন, 'এই সেন্টার কেবল গাড়ি বিক্রির জায়গা নয়, বরং এমন এক কমিউনিটি তৈরি করবে, যেখানে প্রতিটি ক্রেতার স্বপ্ন ও পছন্দকে গুরুত্ব দেওয়া হবে।'

রাজারহাটের অ্যাকশন এরিয়া IIC-এ অবস্থিত এই এক্সপিরিয়েন্স সেন্টারে প্রদর্শিত হচ্ছে দুটি বিশ্বমানের গাড়ি, MG Cyberster এবং MG M9।

MG Cyberster: বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এমজি, যার রেঞ্জ ৫৮০ কিমি (ARAI সার্টিফায়েড), আর ০ থেকে ১০০ কিমি গতি তুলতে লাগে মাত্র ৩.২ সেকেন্ড। দাম ৭৪.৯৯ লক্ষ (এক্স-শোরুম)।

MG M9: ‘প্রেসিডেনশিয়াল লিমুজিন’ নামে পরিচিত এই বিলাসবহুল মডেলটির দাম ৬৯.৯০ লক্ষ (এক্স-শোরুম)।

এই সেন্টারের মাধ্যমে এমজি এখন পর্যন্ত ভারতের ১৩টি বড় শহরে মোট ১৪টি ‘এমজি সিলেক্ট’ এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছে।

গ্রুপ ল্যান্ডমার্ক হল ভারতের সবচেয়ে বড় বিলাসবহুল ও প্রিমিয়াম অটোমোবাইল রিটেলার। তারা বর্তমানে ১১টি গ্লোবাল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছে এবং ১২টি রাজ্যের ৩২টি শহরে ১৫০-রও বেশি আউটলেট পরিচালনা করছে।

অন্যদিকে, JSW MG Motor India Pvt. Ltd. হল ২০২৩ সালে গঠিত একটি যৌথ উদ্যোগ, যেখানে অংশীদার SAIC Motor (বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা) এবং ভারতের শীর্ষ সংস্থা JSW Group। সংস্থার লক্ষ্য, ভাল, স্মার্ট ও আধুনিক অটোমোবাইল ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান ও প্রযুক্তির বিকাশ ঘটানো।


```