Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টিভি ছাড়াই টিভি দেখতে পারবেন জিও গ্লাসে, বিনোদনে ভরপুর চশমা পরলেই কেল্লাফতে!

জিও গ্লাস আরও বেশি উন্নত প্রযুক্তির সম্ভার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। টিভির সামনে না থেকেও, এই চশমা পরেই টিভি দেখতে পাবেন আপনি!

টিভি ছাড়াই টিভি দেখতে পারবেন জিও গ্লাসে, বিনোদনে ভরপুর চশমা পরলেই কেল্লাফতে!

শেষ আপডেট: 30 October 2023 23:34

দ্য ওয়াল ব্যুরো: জিও গ্লাস (Jio Glass) লঞ্চ করার পর থেকেই তা নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা কৌতূহলের জন্ম নিয়েছিল। দেখতে পুরো সাধারণ চশমার মতো, কিন্তু তার মধ্যেই লুকিয়ে এমন সব বৈশিষ্ট্য যা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার এই জিও গ্লাস আরও বেশি উন্নত প্রযুক্তির সম্ভার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। টিভির সামনে না থেকেও, এই চশমা পরেই টিভি দেখতে পাবেন আপনি!

কী ভাবছেন, এও সম্ভব নাকি? হ্যাঁ, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা IMC2023 সম্মেলনে জিও তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করল। শুধু স্টাইলের দিক থেকে নয়, এই গ্লাসের অভিনবত্ব মুগ্ধ করবে গ্রাহকদের, এমনই দাবি রিলায়েন্স জিও কর্তাদের। 

নতুন জিও গ্লাস সম্পর্কে জানতে হলে, একটু পিছনে হাঁটা যাক। ২০১৯ সালে রিলায়েন্স, টেসের‍্যাক্ট (Tesseract) নামে একটি কোম্পানি অধিগ্রহণ করে। সেই কোম্পানির পণ্য হল স্মার্ট গ্লাস, যা পরবর্তীকালে আমাদের কাছে জিও গ্লাস নামে পরিচিতি পেয়েছে। অগমেন্ট রিয়েলিটি (AR) ও ভার্চুয়াল রিয়েলিটি (VR)--- এই দুই প্রযুক্তির মিশ্রণে টেসের‍্যাক্ট ক্যামেরা, স্মার্ট গ্লাসের মতো নানান পণ্য তৈরি করত। 

রিলায়েন্স কোম্পানিটি নেওয়ার পর থেকেই এইসব পণ্যগুলি আরও উন্নত হতে শুরু করে। সম্প্রতি জিও যে স্মার্ট গ্লাসের কথা বলছে, তা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে পাল্টে দেবে। আপনি চশমার সঙ্গেই আপনার স্মার্ট টিভি কানেক্ট করে নিতে পারবেন। ফলে আপনি চোখের সামনে ১০০ ইঞ্চি স্ক্রিনে নিজের পছন্দের কন্টেন্ট দেখতে পাবেন।

নতুন জিও গ্লাসের ওজন মাত্র ৬৯ গ্রাম। ধাতব ধূসর রঙের ফ্রেম থাকছে এতে, যা খুবই স্টাইলিশ। এছাড়াও এই চশমায় প্রতিটি চোখের জন্য আলাদা আলাদাভাবে ১০৮০পি ডিসপ্লে থাকছে। চশমার হাতলের যে অংশ কানের কাছে রয়েছে, সেখানে দুটি স্পিকার থাকবে। যার মাধ্যমে কোনও কন্টেন্ট ভালভাবে শুনতে পারবেন। 

এই চশমায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং তখন আপনি কেবল চোখের সামনে আপনার পছন্দের কন্টেন্ট দেখতে পারবেন। আপনি আপনার মোবাইলের সঙ্গে এই স্মার্ট গ্লাস যুক্ত করতে পারবেন আপনি। 

এই স্মার্ট গ্লাসের দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকেই ভারতীয় বাজারে আসতে পারে জিও গ্লাস।


```