Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

iQOO ভারতে লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, দাম ২০ হাজারেরও কম, ফিচার কী কী থাকছে?

ভারতের বাজারে এল iQOO-র নতুন স্মার্টফোন Z10R 5G। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট, যার দাম রাখা হয়েছে ২০ হাজার টাকারও কম। 

iQOO ভারতে লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, দাম ২০ হাজারেরও কম, ফিচার কী কী থাকছে?

iQOO-র নতুন স্মার্টফোন Z10R 5G

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে এল iQOO-র নতুন স্মার্টফোন Z10R 5G। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট, যার দাম রাখা হয়েছে ২০ হাজার টাকারও কম। ফোনটিতে থাকছে সর্বাধিক ১২ জিবি RAM, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে ও একাধিক AI ফিচার।

iQOO Z10R-এ রয়েছে ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের MediaTek Dimensity ৭৪০০ অক্টা-কোর প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত RAM এবং সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে। ভার্চুয়াল RAM প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত ১২ জিবি পর্যন্ত RAM বাড়ানো সম্ভব। ফলে হেভি গেমিং বা মাল্টিটাস্কিং-এর জন্য ফোনটি দারুণ পারফর্ম করতে পারে।

ডিসপ্লে হিসাবে রয়েছে একটি কোয়াড-কার্ভড AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০Hz। এই কার্ভড ডিজাইন দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই প্রিমিয়াম ফিল দেয়। তবে স্ক্রিনের প্রান্ত বাঁকানো থাকার কারণে প্রচলিত স্ক্রিন গার্ড ব্যবহার করতে সমস্যা হতে পারে, তাই নমনীয় স্ক্রিন গার্ডই একমাত্র ভরসা।

ফোনটির ডিজাইন পলিকার্বনেটের হলেও ব্যাক প্যানেলে থাকছে ম্যাট গ্রেডিয়েন্ট ফিনিশ, যা আঙুলের ছাপ কম ধরে। সাইডে রয়েছে গ্লসি ফিনিশ। এই ফোনে IP৬৮ ও IP৬৯ সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ জলের ছিটেফোঁটা বা ধুলোর হাত থেকে ফোনটি সুরক্ষিত। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর, যা সাধারণত উচ্চ মূল্যের ফোনেই দেখা যায়। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি তুলতে বাড়তি সুবিধা দিতে রয়েছে Aura Light Selfie Ring।

ব্যাটারি দেওয়া হয়েছে ৫৭০০mAh, সঙ্গে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Funtouch OS 15, যা Android 15-এর উপর ভিত্তি করে তৈরি। ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

এবার আসা যাক দামের প্রসঙ্গে। iQOO Z10R-এর ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৯,৪৯৯, তবে ব্যাঙ্ক ডিসকাউন্টের পর নেট দাম দাঁড়ায় ১৭,৪৯৯। ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের নেট দাম ১৯,৪৯৯, আর ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৪৯৯। HDFC এবং Axis Bank-এর কার্ডে ২,০০০ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। রয়েছে ৬ মাসের No-cost EMI এবং ২,০০০ এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও। এই নতুন ফোনের বিক্রি শুরু হবে ২৯ জুলাই, দুপুর ১২টা থেকে।
 


```