Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

iPhone: আইফোন কিনতে ৪৫ হাজারও লাগবে না, হু হু করে দাম করল ফোনের, কোথায় পাবেন?

অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে রেকর্ড কম দামে মিলছে আইফোন ১৫। লঞ্চ দামের থেকে ৩৭ হাজার টাকা পর্যন্ত ছাড়ে ৪৫ হাজার টাকারও কমে কিনতে পারবেন ফোনটি।

iPhone: আইফোন কিনতে ৪৫ হাজারও লাগবে না, হু হু করে দাম করল ফোনের, কোথায় পাবেন?

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 21 September 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপেলপ্রেমীদের জন্য সুখবর। ৫০ হাজার টাকারও কম দামে বাজারে আসছে আইফোন। যাঁরা আইফোনের দাম শুনেই পিছপা হতেন, তাঁরা এবার কিনে ফেলতে পারবেন। কোথায় পাওয়া যাচ্ছে এই দামে আইফোন?

অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে সর্বকালের সর্বনিম্ন দামে মিলবে আইফোন ১৫। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেল। লঞ্চের সময় যে দাম ছিল, তার থেকে কয়েক হাজার টাকা কমে মিলবে অ্যাপেলের জনপ্রিয় এই ফোন। ইতিমধ্যেই আসন্ন সেল উপলক্ষে আইফোনের অফার প্রকাশ করেছে সংস্থা।

গত বছর প্রথমবার কমে আইফোন ১৫ সিরিজের দাম। ৭৯,৯০০ টাকায় লঞ্চ হলেও পরে দাম নেমে আসে ৬৯,৯০০ টাকায়। এ বছর আইফোন ১৭ সিরিজ বাজারে আসার পর অ্যাপেলের অফিসিয়াল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় আইফোন ১৫। বর্তমানে অ্যামাজনে দাম দেখাচ্ছে ৫৯,৯০০ টাকা। কিন্তু ফেস্টিভ্যাল সেলে তা কার্যত নেমে আসবে ৪৩,৭৪৯ টাকায়।

ফলে এখনকার দামের থেকে প্রায় ১৭ হাজার টাকার ছাড় মিলছে। আর লঞ্চ দামের তুলনায় কমছে প্রায় ৩৭ হাজার টাকা। কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ, এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৫।

২০২৩ সালে বাজারে আসে এই ফোন। রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও ডায়নামিক আইল্যান্ড ফিচার। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ—৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলে জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি চালিত হচ্ছে এ১৬ বায়োনিক চিপ ও ৬ জিবি র‍্যামে। সফটওয়্যারের দিক থেকে শুরু হয়েছে আইওএস ১৭-তে, তবে আপগ্রেড করে মিলবে আইওএস ১৮।


```