
আইফোন
শেষ আপডেট: 26 August 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: সারাদিন আইফোন চালু রাখতে গিয়ে ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে? প্রয়োজনীয় কাজ বন্ধ না করেও কিছু জিনিস মাথায় রাখলেই ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।
লো পাওয়ার মোড অপশন অন করলেই এক সঙ্গে ফোনের ব্যাটারি খায় এমন ফিচার বন্ধ হয়ে যাবে। এতে ফোনের প্রসেসরও অপ্রয়োজনে বেশি শক্তি খরচ করবে না। এতে চার্জ থাকবে দীর্ঘক্ষণ। টাইপ করার হেপটিক ফিডব্যাক ডিসএবল করুন। এর ভাইব্রেটর প্রতিবার টাইপ করার সময় অতিরিক্ত ব্যাটারি খরচ করে। ঘন ঘন নোটিফিকেশন আসা বন্ধ করুন। বারবার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন অন রাখুন।
এছাড়াও ব্যাটারির আয়ু আরও বৃদ্ধির জন্য কিছু বাড়তি কাজ করতে পারেন। যেমন স্ক্রিনের উজ্জ্বলতা হ্রাস করা এবং যে অ্যাপগুলির প্রয়োজন নেই, তাঁদের লোকেশন সার্ভিস করা, ‘অলওয়েজ অন ডিসপ্লে’ বন্ধ করা ইত্যাদি।