Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৬ মাসে এই অ্যাপ খুঁজে দিয়েছে চুরি যাওয়া ৫.৩৫ লক্ষেরও বেশি মোবাইল! আজই ডাউনলোড করুন ফোনে

ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষায় পাওয়া যায় 'সঞ্চার সাথী' অ্যাপ।

৬ মাসে এই অ্যাপ খুঁজে দিয়েছে চুরি যাওয়া ৫.৩৫ লক্ষেরও বেশি মোবাইল! আজই ডাউনলোড করুন ফোনে

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫.৩৫ লক্ষেরও বেশি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া গিয়েছে মাত্র ছ’মাসে, সম্ভব হয়েছে যোগাযোগ মন্ত্রকের ‘সঞ্চার সাথী’ উদ্যোগে। একই সময়ে এই প্রকল্পের মোবাইল অ্যাপ ৫০ লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।

ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষায় পাওয়া যায় 'সঞ্চার সাথী' অ্যাপ। ফোন বা এসএমএস লজ থেকে সরাসরি সন্দেহজনক কল বা বার্তা রিপোর্ট করা, নিজের নামে রেজিস্টার হওয়া সব মোবাইল নম্বর চেক করা, হারানো বা চুরি হওয়া ডিভাইস ব্লক ও ট্রেস করা, কেনার আগে হ্যান্ডসেটের সত্যতা যাচাই, সবই করা যায় এই অ্যাপের মাধ্যমে।

উদ্যোগ শুরু হওয়ার পর থেকে ‘চক্ষু’ ফিচারের মাধ্যমে চিহ্নিত ১ কোটিরও বেশি অননুমোদিত মোবাইল সংযোগ বন্ধ হয়েছে, নিষ্ক্রিয় হয়েছে ২৯ লক্ষেরও বেশি নম্বর। আর্থিক প্রতারণা রুখতে চালু হয়েছে ‘ফাইনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর’ (এফআরআই), যা সন্দেহজনক কার্যকলাপ যুক্ত নম্বর চিহ্নিত করে। এই সতর্কতার ভিত্তিতে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান ১০.০২ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওয়ালেট ফ্রিজ করেছে, ৩.০৫ লক্ষ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছে।

লঞ্চের পর থেকে 'সঞ্চার সাথী পোর্টালে' ভিজিট হয়েছে ১৬.৭ কোটি বার। ‘জন অংশীদারি’ বা সাধারণ মানুষের অংশগ্রহণকেই এই সাফল্যের অন্যতম কারণ বলছেন কর্তারা। তাঁদের দাবি, নাগরিকদের রিপোর্ট সাইবার অপরাধ ও টেলিকম রিসোর্সের অপব্যবহার রুখতে বড় ভূমিকা নিয়েছে।

অ্যাপের মূল ফিচার-

  • চক্ষু: সঙ্গে সঙ্গে সন্দেহজনক কল বা এসএমএস রিপোর্ট।
  • নো ইয়োর কানেকশনস: নিজের নামে রেজিস্টার সব নম্বর খুঁজে বের করে অননুমোদিত সংযোগ মুছে ফেলা।
  • লস্ট/স্টোলেন ফোন ব্লক: দূর থেকে ডিভাইস ব্লক ও ট্রেস।
  • হ্যান্ডসেট অটেনটিসিটি চেক: কেনার আগে মোবাইলের আসল-নকল যাচাই।

২০২৪ সালের ১৭ জানুয়ারি চালু হয় সঞ্চার সাথী অ্যাপ, যা ২০২৩ সালের মে মাসে লঞ্চ হওয়া সঞ্চার সাথী পোর্টালের সাফল্যের পর এটি আনা হয় বাজারে। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যায়।

এই উদ্যোগ ডিজিটাল কমিউনিকেশনস পলিসি ২০১৮-র অধীনে জাতীয় ব্রডব্যান্ড মিশনের অংশ। সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত দেশে ৪১.৯১ লক্ষ কিমি ফাইবার নেটওয়ার্ক, ৮.১৭ লক্ষ টেলিকম টাওয়ার, ৯৪.১ কোটি ব্রডব্যান্ড ব্যবহারকারী তৈরি হয়েছে। 'গতি শক্তি সঞ্চার' পোর্টালের মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া দ্রুত হয়েছে, আর ‘কল বিফোর ইউ ডিগ’ অ্যাপ মাটির তলায় থাকা কেবল সুরক্ষায় এসেছে।


```