কয়েক মাস আগের ঘিবলি (Ghibli) ট্রেন্ডের পর এবার নতুন এই এআই ইমেজ (AI image) ক্রেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 14 September 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: ন্যানো ব্যানানা (Nano-Banana) ট্রেন্ডের জোয়ারে এক মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। এখন গুগল জেমিনি (Google Gemini) অ্যাপল অ্যাপ স্টোরের (Apple App Store) শীর্ষে উঠে এসেছে, পিছনে ফেলেছে ওপেনএআই (OpenAI)-এর ChatGPT-কে।
কয়েক মাস আগের ঘিবলি (Ghibli) ট্রেন্ডের পর এবার নতুন এই এআই ইমেজ (AI image) ক্রেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Mint-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপ স্টোরের টপ অ্যাপস (Top Apps) সেকশনে প্রথম স্থানে দেখা যাচ্ছে Google Gemini, দ্বিতীয় স্থানে Threads এবং তৃতীয় স্থানে ChatGPT।

কী এই Nano-Banana ট্রেন্ড?
গুগল জেমিনির ন্যানো ব্যানানা হল একটি এআই ইমেজ এডিটিং টুল, যা ব্যবহারকারীর ছবি রূপান্তরিত করে হাইপার-রিয়ালিস্টিক 3D ফিগারিন-স্টাইলে। এগুলো দেখতে অনেকটা কালেক্টেবল খেলনার মতো, গোল অ্যাক্রিলিক বেস বা প্যাকেজিং বক্সে করে হাজির হচ্ছে স্ক্রিনের সামনে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নিজের মুখ নয়, পোষ্য প্রাণী, ব্যাকগ্রাউন্ড বা পোশাকও বদলে নিতে পারছেন।
অন্যদিকে, চ্যাটজিপিটি Ghibli-style ইমেজ টুল ছবি রূপান্তরিত করে স্বপ্নময়, হাতে আঁকা, অ্যানিমে-স্টাইলে - যার প্রেরণা স্টুডিও গিবলির সিনেমা। এখানে জোর দেওয়া হয়েছে শিল্পীসুলভ রূপান্তরে, বাস্তবসম্মত ফিগার নয়।
ফ্রি সার্ভিস ঘোষণা
গুগল জানিয়েছে, জেমিনি অ্যাপে এই ফিচার সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। X-এ দেওয়া পোস্টে তারা লিখেছে, ‘জেমিনি অ্যাপে সকলের জন্য ছবি তৈরি এবং এডিট হবে বিনামূল্যে। একবার চেষ্টা করে দেখুন এবং আপনার ছবি শেয়ার করুন অথবা আমাদের ট্যাগ করুন।’
সেলিব্রিটি থেকে রাজনীতিবিদ – ট্রেন্ডে বাদ যাননি কেউই
এই AI ক্রেজ কেবল সেলিব্রিটি নয়, রাজনীতিকদের মাঝেও ছড়িয়ে পড়েছে। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত নিজেরাই তাঁদের Nano-Banana 3D ফিগার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কিভাবে বানাবেন Nano-Banana 3D ফিগার?
• Google Gemini অ্যাপ বা Google AI Studio খুলুন।
• পছন্দের ছবি আপলোড করুন।
• নির্দিষ্ট Nano-Banana প্রম্পট লিখুন।
• Generate বাটনে ক্লিক করুন।
• কয়েক মুহূর্তের মধ্যে 3D ফিগারিন তৈরি হবে; প্রয়োজনে প্রম্পট এডিট করে নতুন ভার্সন চেষ্টা করা যাবে।