একটি নতুন 'এআই জেনারেটেড শাড়ি' ট্রেন্ড এসেছে (Google Gemini Saree Trend), গুগল জেমিনি দিয়ে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। কিন্তু এই ট্রেন্ডে গা ভাসিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার শিকার হলেন তরুণী।

নতুন ট্রেন্ডে ভয়ংকর অভিজ্ঞতা
শেষ আপডেট: 16 September 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে এআই-এর গুরুত্ব বাড়ছে। যেকোনও খুঁটিনাটি জিনিসেরই সমাধান বের করে দিতে সাহায্য করছে এআই। সম্প্রতি একটি নতুন 'এআই জেনারেটেড শাড়ি' ট্রেন্ড এসেছে (Google Gemini Saree Trend), গুগল জেমিনি দিয়ে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। কিন্তু এই ট্রেন্ডে গা ভাসিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার শিকার হলেন তরুণী।
ঝলক ভাওনানি নামের ওই তরুণী তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, 'আমি গুগল জেমিনির ন্যানো ব্যানানা এআই শাড়ি ট্রেন্ডে নিজের একটি ছবি ব্যবহার করেছিলাম। সেই ছবিতে আমি সবুজ রংয়ের একটি সালোয়ার স্যুট পরেছিলাম।'
জেমিনি সেই ছবির এআই জেনারেটেড (AI Generated) করে বানিয়ে দিয়েছে, যা খুব পছন্দও হয়েছে ঝলকের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন কিন্তু হঠাৎ ঝলকের চোখে পড়ে তাঁর বা হাতের তিল।
তরুণী বলেন, "জেমিনি ছবিতে আমার বাঁ হাতে একটা তিল দেখা যাচ্ছে, যেটা আমার বাস্তব জীবনেও আছে। কিন্তু আমি যখন নিজের ছবি আপলোড করেছিলাম, সেখানে তিলটা ছিল না। জেমিনি কীভাবে জানল যে আমার হাতে ওই জায়গায় তিল আছে?"
নিজের এই অভিজ্ঞতার পর তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (তরুণীর মন্তব্যের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। কমেন্ট সেকশনে নেটিজেনরা নিজেদের মতামত জানিয়েছে। আবার কেউ এই গোটা বিষয়টির কারণও ব্যখ্যা করেছেন।
একজন লিখেছেন, “এটাই তো এআই-এর কাজ করার ধরন। এআই আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে তথ্য নেয়, যে ছবি আপনি অনলাইনে আপলোড করেছেন, সেগুলো থেকেই শেখে। আপনার তিল হয়তো অন্য ছবিতেও দেখা গেছে। তাই সমস্যা এআই নয়, বরং বেশি শেয়ার করাটাই সমস্যা।"
আরও একজন লিখেছেন, "সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। আপনি জিমেইল, গুগল ড্রাইভে যে ছবি রেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেগুলো ডেটাবেসে সংরক্ষিত থাকে।"
নিজের ছবি সুরক্ষিত রাখার উপায় কী?