Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হোয়াটসঅ্যাপে ভিডিও কল, স্ক্রিনে অর্ধনগ্ন যুবতী! নিঃস্ব হওয়ার আগে খুব সাবধান

চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে একের পর এক জালিয়াতি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে শুরু হয়েছে জালিয়াতি।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল, স্ক্রিনে অর্ধনগ্ন যুবতী! নিঃস্ব হওয়ার আগে খুব সাবধান

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 22 October 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো: সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও চলে না। কাজের ক্ষেত্রে হোক কিংবা বন্ধুদের সঙ্গে চ্যাট, এই অ্যাপটির ব্যবহার সারাদিন ধরে হয়ই। সেই জন্যই হয়তো এই অ্যাপেই দিনের পর দিন জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে। 

চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে একের পর এক জালিয়াতি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে শুরু হয়েছে জালিয়াতি। প্রথমে এক সুন্দরী যুবতী মেসেজ পাঠাচ্ছে। তারপরে তাঁর সঙ্গে কথা বলা শুরু করে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন অনেকে। ভিডিও কলে অর্ধনগ্ন অবস্থাতেও দেখা যাচ্ছে তাঁকে। এরপরে নেওয়া হচ্ছে একের পর এক স্ক্রিনশট। শুরু হচ্ছে ব্ল্যাকমেল। 

এই সব কিছু করার জন্য দীর্ঘদিন ধরে কথা বলছেন যুবতী। ফলে কেউ কেউ আগ্রহী হয়ে কথা এগিয়ে নিয়ে যাচ্ছেন রাত দিন। চাওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্যও। কখনও কখনও হ্যাক করে নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তার মাধ্যমে নিমেষেই খালি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। এই ধরনের হোয়াটসঅ্যাপ ভিডিও কল স্ক্যাম এড়াতে কী করা উচিত তা জেনে নেওয়া যাক। 

অজানা বা সন্দেহজনক নম্বর থেকে কল এলে সেটি প্রথমেই রিসিভ করে নেওয়া উচিত নয়। কনট্যাক্ট নম্বরে নেই এমন নম্বর থেকে ফোন এলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাওয়াই ভাল। একটা জিনিস সব সময় মাথায় রাখা প্রয়োজন, কোনও অচেনা লোক মতলব ছাড়া হঠাৎই ভিডিও কল করবে না। প্রয়োজনে নম্বরটি ব্লক করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

প্রথম পরিচয়েই ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। যদি কোনও অজানা কেউ ফোন করে বা চ্যাটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে তার সঙ্গে কথা বলার সময় অবশ্যই বিচক্ষণ থাকতে হবে। অচেনা অজানা কারও সঙ্গে কোনও ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই ভাল। 

বিশেষজ্ঞদের মতে, ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব করতে চাওয়া হচ্ছে। এই ধরনের কোনও কথা বললে সঙ্গে সঙ্গে তাঁকে জানার চেষ্টা করতে হবে। আজকাল এই ধরনের অনেক ভিডিও কল আসে। বেশিরভাগ সময় সুন্দরী মেয়েদেরই দেখা যায়। বন্ধুত্ব করার পর কয়েকদিন যেতে না যেতেই ভিডিও কলে নগ্ন অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁদের। তারপরেই নেমে আসে বিপদ। 


```