খবর অনুযায়ী, আইফোন ১৭ সিরিজে আসছে আপগ্রেডেড ডায়নামিক আইল্যান্ড (Dynamic Island)। iOS 26 প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ইন্টারঅ্যাক্টিভ ফিচার ও উন্নত ভিজ্যুয়াল এফেক্ট যুক্ত হবে।

ভারতের বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ
শেষ আপডেট: 29 August 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ। এই বছরেই একাধিক মডেল আনছে অ্যাপেল (Apple iPhone 17)। কবে হবে লঞ্চ ইভেন্ট? দিন ঘোষণা করা হল। নতুন আইফোন আরও মসৃণ এবং ব্যবহার করাও হবে সহজ।
আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপেলের পরবর্তী বড় লঞ্চ ইভেন্ট (Apple iPhone 17 Pro Max Launch Date)। সেদিনই আত্মপ্রকাশ করবে বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ (iPhone 17)। চারটি আলাদা মডেল বাজারে আনছে অ্যাপেল, স্ট্যান্ডার্ড আইফোন ১৭, হালকা ও পাতলা আইফোন ১৭ এয়ার (iPhone 17 Air), শক্তিশালী আইফোন ১৭ প্রো (iPhone 17 Pro) এবং সর্বাধিক উন্নত ফ্ল্যাগশিপ আইফোন ১৭ প্রো ম্যাক্স (iPhone 17 Pro Max)।
ডিজাইন ও ইন্টারফেসে বড় পরিবর্তন
খবর অনুযায়ী, আইফোন ১৭ সিরিজে আসছে আপগ্রেডেড ডায়নামিক আইল্যান্ড (Dynamic Island)। iOS 26 প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ইন্টারঅ্যাক্টিভ ফিচার ও উন্নত ভিজ্যুয়াল এফেক্ট যুক্ত হবে। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা একেবারেই নতুন স্তরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
লঞ্চ ইভেন্ট
অ্যাপেল জানিয়েছে, iPhone 17 Pro Max-সহ পুরো সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে ৯ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে (ভারতীয় সময়)। ইভেন্টটির নাম দেওয়া হয়েছে 'Awe Dropping', যা অনুষ্ঠিত হবে অ্যাপল পার্ক, কুপার্টিনোতে। ইভেন্টের বিস্তারিত তথ্য নিজে নিশ্চিত করেছেন অ্যাপল সিইও টিম কুক।
এ বছর দাম কিছুটা বাড়তে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী, iPhone 17 Pro-এর দাম শুরু হবে প্রায় ১ হাজার ৪৯ ডলার থেকে। iPhone 17 Pro Max-এর দাম শুরু হতে পারে প্রায় ১ হাজার ২৪৯ ডলার থেকে। বিশ্লেষকদের মতে, শুল্ক ও উৎপাদন খরচ বাড়ার কারণে এই দাম বাড়ছে।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ক্যামেরার ডিজাইনে। দীর্ঘদিন ধরে চালু থাকা উল্লম্ব ট্রিপল লেন্স সেটআপ এবার বাদ দিতে পারে অ্যাপেল। তার বদলে পেছনে আসছে একেবারে নতুন চওড়া আয়তাকার ক্যামেরা হাউজিং, যা দেখতে অনেকটা গুগল পিক্সেল-এর ডিজাইনের মতো।
এই বছর ফটোগ্রাফি উন্নত করার ওপর জোর দেওয়া হচ্ছে। iPhone 17 Pro Max-এ থাকছে—
ফ্রন্ট ক্যামেরাতেও আসছে বড় আপগ্রেড। এবার সেলফি ক্যামেরা হবে ২৪ মেগা পিক্সেল। এছাড়া ল্যান্ডস্কেপ মোডে ব্যবহার সহজ করতে নতুন ক্যামেরা ইন্টারফেস যুক্ত হওয়ার কথা।
প্রসেসর ও ব্যাটারি
নতুন ডিভাইসে থাকছে সর্বশেষ A19 Pro প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর মানে, আগের মডেলের তুলনায় বাড়ছে ৪ জিবি র্যাম। ব্যাটারিও হবে আইফোনের ইতিহাসে সবচেয়ে বড়, ৫ হাজার ৫০০mAh। সঙ্গে থাকছে ২৫W MagSafe চার্জিং এবং ১৫W Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।