Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

পুজোর আগেই বাজারে আসছে আইফোন ১৬

আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

পুজোর আগেই বাজারে আসছে আইফোন ১৬

আইফোন ১৬

শেষ আপডেট: 29 August 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো: পুজো সামনেই। আইফোন ১৬ সিরিজ আসতেও আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। জানা যাচ্ছে এ বার আইফোনে চারটি মডেলই থাকবে— আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব থাকছে এই মডেলে। 

ডিসপ্লে- এই প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে ৬.৩ এবং ৬.৯ ইঞ্চি।

ক্যামেরা- পরিবর্তন করা হয়েছে ক্যামেরার লেন্সের সজ্জা। লম্বালম্বি দুটো ক্যামেরার লেন্সের একটায় থাকছে ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর আর অন্যটায় ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। আইফোন ১৬ প্রো আর প্রো ম্যাক্সের থাকছে আগের মতোই  তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স। 

ব্যাটারি- চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

প্রসেসর- আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। 

অন্যরা যেভাবে এআই ফিচারকে সামনে রেখে নিজেদের প্রচার চালাচ্ছে, অ্যাপল সে রাস্তায় হাঁটবে না বলেই মনে করা হচ্ছে। 


```