Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু দীপাবলি সেল, ‘আউট অফ স্টক’ এড়াতে এই টিপসগুলি মাথায় রাখুন

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আর ফ্লিপকার্ট ফেস্টিভ ধামাকা সেলে পছন্দের জিনিস কিনতে চান অথচ বারবার ‘আউট অফ স্টক’ হচ্ছে? জেনে নিন পাঁচটি সহজ ট্রিক, যা মেনে চললেই আর সেলে হাতছাড়া হবে না দেখে রাখা জিনিস।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু দীপাবলি সেল, ‘আউট অফ স্টক’ এড়াতে এই টিপসগুলি মাথায় রাখুন

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 October 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন আর ফ্লিপকার্টে এখন জমজমাট 'দীপাবলি সেল।' অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল লাইভ হয়েছে, আর ফ্লিপকার্ট খুব শিগগিরই আনছে তাদের ফেস্টিভ ধামাকা অফার। এই সময় অনলাইনে জিনিসপত্র ক্রেতারা বেশি কেনেন কারণ একাধিক স্মার্টফোন, স্মার্ট টিভি-সহ নানা ইলেকট্রনিক্সে বিরাট ছাড় পাওয়া যায়।

কিন্তু সমস্যা একটাই, পছন্দের জিনিসটা অনেক সময় সেলে পাওয়া যায় না। কারণ, ছাড়ের দাম সাধারণত সীমিত সংখ্যক প্রোডাক্টের জন্যই উপলব্ধ থাকে। তাই শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই স্টক ফুরিয়ে যায়। হয় মন খারাপ। তবে কয়েকটা সহজ ট্রিক মেনে চললে এই সমস্যায় আর পড়তে হবে না।

পাঁচটি উপায়, যা মনে রাখলে ‘আউট অফ স্টক’ দেখতে হবে না কখনও

এক্সক্লুসিভ মেম্বারশিপ নিন

অ্যামাজন প্রাইম বা ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ থাকলে সাধারণ ক্রেতাদের আগে সেলের অ্যাক্সেস পাওয়া যায়। সীমিত স্টকে ছাড়ের সুযোগ পেতে এই সুবিধা কাজে আসবে।

স্টক নিয়মিত চেক করুন

অনেক সময় পণ্য সাময়িকভাবে ‘আউট অফ স্টক’ দেখায়। কিন্তু গুদামে নতুন স্টক ঢুকলেই আবার পাওয়া যায়। তাই বারবার প্রোডাক্ট পেজ চেক করতে থাকুন।

উইশলিস্ট ব্যবহার করুন

সেল শুরুর আগেই যা যা পছন্দ উইশলিস্টে অ্যাড করে রাখুন। প্রিমিয়াম প্রোডাক্টের সম্ভাব্য দাম অনেক সময় জানিয়ে দেয় প্ল্যাটফর্ম। আগে থেকে উইশলিস্টে রাখলে সেল লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চেকআউট করা সহজ হবে।

নোটিফিকেশন অন করুন

অ্যামাজন আর ফ্লিপকার্টে ‘স্টকে এলে জানাও’ অপশন থাকে। সেটি ব্যবহার করলে নতুন স্টক এলেই ফোনে নোটিফিকেশন চলে আসবে।

ভিন্ন লোকেশন ট্রাই করুন

অনেক সময় এক জায়গায় স্টক না থাকলেও অন্য পিনকোডে পাওয়া যায়। তাই অন্য লোকেশনে ডেলিভারি অ্যাড্রেস দিয়ে চেষ্টা করলে কাজ হতে পারে।

অর্থাৎ, একটু প্ল্যান করে এগোলেই আর সেলে পছন্দের ফোন বা টিভি ‘আউট অফ স্টক’ হওয়ার আগেই আপনি কিনে ফেলতে পারবেন।


```